এসএসসির ফলাফলে মাইলস্টোন কলেজের পাসের হার ৯৯.৬৭, জিপিএ-৫ পেয়েছে ৬১৩ জন
· Prothom Alo
প্রতিবছরের মতো ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলেও সাফল্য ধরে রেখেছে রাজধানীর মাইলস্টোন কলেজ। চলতি বছর মাইলস্টোন কলেজ থেকে বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনে মোট ১৪৯৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১৪৮৮ জন। পাসের হার ৯৯.৬৭ শতাংশ। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬১৩ জন শিক্ষার্থী।
বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ১২৬৫ জন শিক্ষার্থী এবং পাস করে ১২৬২ জন। পাসের হার ৯৯.৭৬ শতাংশ। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করে ৫৯৩ জন। অন্যদিকে, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ২২৮ জন শিক্ষার্থী এবং পাস করে ২২৬ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৯৯.১২ শতাংশ।
Visit extonnews.click for more information.
ফলাফল ঘোষণার পর উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাসে উচ্ছ্বাসে মেতে ওঠে কৃতী শিক্ষার্থীরা। কলেজের অধ্যক্ষকে সঙ্গে নিয়ে এই সাফল্য উদ্যাপনের আনন্দে যোগ দেন শিক্ষক ও অভিভাবকেরা।
শিক্ষকদের নিরলস পরিশ্রম, শিক্ষার্থীদের অধ্যবসায় এবং অভিভাবকদের সহযোগিতাকে এই অসাধারণ ফলাফল অর্জনের মূল ভিত্তি হিসেবে চিহ্নিত করেছেন মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। তিনি বলেন, ‘সুনির্দিষ্ট একাডেমিক ক্যালেন্ডার অনুসরণ, সময়োপযোগী শিক্ষাপদ্ধতি, নিয়মিত ক্লাস এবং বছরজুড়ে একাডেমিক শৃঙ্খলা বজায় থাকে বলেই মাইলস্টোন কলেজ আশানুরূপ ফলাফল অর্জন করতে পারে।’