সালমান শাহের মৃত্যুর ২৯ বছর পর ডন গ্রেপ্তার, যে ৭ তারকার অস্বাভাবিক মৃত্যু আজও মেনে নিতে পারেননি ভক্তরা
· Prothom Alo

মৃত্যু অমোঘ। প্রিয় তারকার চলে যাওয়ার খবর সব সময়ই ব্যথিত করে ভক্তদের। তবে কিছু মৃত্যু যেন সময় পেরিয়েও মুছে দিতে পারে না নানা প্রশ্ন। কোনো কোনো অকালমৃত্যু ঘিরে তৈরি হয় রহস্য, আবার কোনোটি নিয়ে শুরু হয় দীর্ঘ আলোচনা ও বিতর্ক। ঢালিউডের অন্যতম জনপ্রিয় নায়ক সালমান শাহের মৃত্যুও তেমনই একটি ঘটনা। তাঁর মৃত্যুর ২৯ বছর পর নতুন করে আলোচনায় এসেছে সেই ঘটনা। তাঁর মৃত্যুর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে অভিনেতা আশরাফুল হক ডনের গ্রেপ্তারের পর বিষয়টি আবারও সামনে এসেছে। সালমান শাহ ছাড়াও বাংলাদেশের পাশাপাশি বলিউডের শোবিজ অঙ্গনে এমন আরও কয়েকজন তারকা আছেন, যাঁদের অস্বাভাবিক বা আকস্মিক মৃত্যু আজও ভক্তদের মনে নানা প্রশ্নের জন্ম দেয়। তাঁদের চলে যাওয়ার বহু বছর পরও সেই মৃত্যুর স্মৃতি ও আলোচনা রয়ে গেছে।
Visit fish-roadgame.com for more information.
সালমান শাহ (১৯৭১-১৯৯৬)
বাংলাদেশের জনপ্রিয় নায়ক সালমান শাহের অস্বাভাবিক মৃত্যুর ২৯ বছর পরেও তাঁর জন্য সবার মন কাঁদে একইভাবে সম্প্রতি সালমান শাহ হত্যা মামলার সন্দেহভাজন হিসেবে খলনায়ক অভিনেতা আশরাফুল হক ডন গ্রেফতার হয়েছেন।সোহেল চৌধুরী (১৯৬৫-১৯৯৮)
সুদর্শন ঢালিউড অভিনেতা সোহেল চৌধুরী আততায়ীর গুলিতে ঢাকার বনানীতে নিহত হন। সোহেল ছিলেন দেশের জনপ্রিয় চিত্রনায়িকা পারভীন সুলতানা দিতির স্বামী। দিতি নিজেও ক্যান্সারে মারা যান ২০১৬ সালে।দিব্যা ভারতী (১৯৭৪-১৯৯৩)
বলিউডের প্রাণ দিব্যা ভারতী মাত্র ২৫ বছর বয়সে মুম্বাইয়ে নিজ ফ্ল্যাটের ব্যালকনি থেকে পড়ে মারা যান। তাঁর মৃত্যু নিয়ে রহস্য আজও ঘনীভূত হয়ে আছে।পারভীন ববি (১৯৫৪-২০০৫)
৫০ বছর বয়সে মানসিক সমস্যায় জর্জরিত বলিউড ডিভা পারভীন ববিকে তাঁর অ্যাপার্ট্মেন্ট থেকে মৃত উদ্ধার করা হয়। কী হয়েছিল তাঁর, কেউ জানে না। একাই থাকতেন তিনি।শ্রীদেবী (১৯৬৩-২০১৮)
দুবাইয়ের হোটেলের বাথটবের পানিতে নিমজ্জিত অবস্থায় মৃত অবস্থায় পাওয়া যায় তাঁকে। এই মৃত্যু আসলেই মেনে নিতে পারেন নি কেউ। এর কারণ হিসেবে অনেকে নেশা বা অতিরিক্ত অ্যান্টি এজিং আর সৌন্দর্যবর্ধক ট্রিটমেন্টকে দায়ী করেন।জিয়া খান (১৯৮৮-২০১৩)
মুম্বাই নগরের জুহু অ্যাপার্টমেন্টের ফ্ল্যানে ঝুলন্ত অবস্থায় মেলে এই উদীয়মান অভিনেত্রীর লাশ। আত্মহত্যার প্ররোচনার দায়ে বয়ফ্রেন্ড সুরাজ পাঞ্চোলি বহু প্রশ্নের সম্মুখীন হন এরপরসুশান্ত সিং রাজপুত (১৯৮৬-২০২০)
ভক্তরা আজও মেনে নিতে পারেন নি এই অত্যন্ত মেধাবী ও জনপ্রিয় অভিনেতার আত্মহত্যার বিষয়টি। তিনি বহুদিন ধরে ডিপ্রেশনে ভুগছিলেন।ছবি: ইন্সটাগ্রাম