মেসির সঙ্গে দেখা করার অপেক্ষায় পারেদেসরা

· Prothom Alo

লিওনেল মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুতে শোক নেমে এসেছে আর্জেন্টাইন ফুটবলে। দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত পরশু তিনি মারা যান।

Visit asg-reflektory.pl for more information.

রোজারিও থেকে বার্সেলোনা: মেসির জীবনে যেভাবে ছায়া হয়ে ছিলেন বাবা

বাবার মৃত্যুসংবাদ পেয়ে সঙ্গে সঙ্গেই পরিবার নিয়ে রোজারিওর উদ্দেশে রওনা হন মেসি। একই দিন রাতে স্থানীয় সময় তাঁর বিমান থেকে নামার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

মা আর পরিবারের সবাইকে যখন স্পেনে গিয়ে মিস করতেন ১৩ বছরের মেসি, তখন বাবা তাঁর সঙ্গে ভিডিও গেমস খেলতেন। সেই থেকেই হোর্হে লিওর ফ্রেন্ড, ফিলোসফার আর গাইড

এই কঠিন সময়ে মেসির পাশে থাকার কথা জানিয়েছেন তাঁর জাতীয় দল সতীর্থ লিয়ান্দ্রো পারেদেস। আর্জেন্টিনার এই মিডফিল্ডার বলেন, ‘এখনও লিওর সঙ্গে কথা বলতে পারিনি। জানি ও তখন ভ্রমণে ছিল। আমরা অপেক্ষা করছি ও দেশে ফেরার, যাতে এই কঠিন সময়ে আমরা ওর পাশে থাকতে পারি। আমি নিশ্চিত, আমাদের পাশে পেলে ওর ভালো লাগবে।’

পারেদেস জানান, সতীর্থদের সঙ্গে কথা বলে আজ অথবা কালের মধ্যে মেসির সঙ্গে দেখা করতে যাওয়ার পরিকল্পনা করছেন তাঁরা।


গভীর শোক প্রকাশ করেছেন আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া। এক বিবৃতিতে তিনি হোর্হে মেসিকে স্মরণ করে বলেন, তিনি এমন এক সন্তান গড়ে তুলেছেন যিনি ‘বিনয়ী, শ্রদ্ধাশীল ও মানুষের প্রতি গভীরভাবে নিবেদিত’।

ফুটবল বিশ্বে হোর্হে মেসি শুধু ‘মেসির বাবা’ নন, তাঁর দীর্ঘদিনের প্রতিনিধি হিসেবেও পরিচিত।

হোর্হে মেসির স্মরণে আর্জেন্টিনার সব পর্যায়ের ম্যাচে এক মিনিট নীরবতা পালনের নির্দেশ দিয়েছে এএফএ। পাশাপাশি সব খেলোয়াড়, কোচ ও রেফারিদের কালো আর্মব্যান্ড পরার নির্দেশ দেওয়া হয়েছে।

দক্ষিণ আমেরিকান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কনমেবল এক শোকবার্তায় জানিয়েছে, তারা ‘শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে লিওনেল ও তার পরিবারের পাশে’ আছে। অন্যদিকে হোর্হে মেসির ছেলেবেলার ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজ তাকে স্মরণ করেছে মেসির ক্যারিয়ারের ‘নির্ভরযোগ্য স্তম্ভ’ হিসেবে।

Read full story at source