একবার চার্জে দুই দিন চলবে শাওমির নতুন স্মার্টফোন
· Prothom Alo

শাওমি বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে তাদের নতুন স্মার্টফোন রেডমি ১৭ উন্মোচন করেছে। ব্যবহারকারীদের প্রয়োজনীয় মুহূর্তে নির্ভরযোগ্য পারফরমেন্স নিশ্চিত করতে ডিভাইসটি তৈরি করা হয়েছে। এই ফোনে ৭ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি ও কর্নিং গরিলা গ্লাস ৭আই ব্যবহার করা হয়েছে। এ ছাড়া স্মার্টফোনে ডায়নামিক আরজিবি লাইট ব্যবহার করা হয়েছে। গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে শাওমি বাংলাদেশ।
প্রতিদিনের ব্যস্ত জীবনের সঙ্গে তাল মিলিয়ে চলতে, রেডমি ১৭-এ ৭ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ও শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ব্যবহারকারীদের নির্বিঘ্নে ভিডিও স্ট্রিম, অনলাইন ক্লাস ও গেমিংয়ের সুবিধা নিশ্চিত করবে। একই সঙ্গে ফোনটি একবার পূর্ণ চার্জে দুই দিনের বেশি সচল থাকে। এ ছাড়া স্মার্টফোনটিতে ৪৫ ওয়াট টার্বো চার্জিংয়ের সুবিধা রয়েছে, যা ৪৫ মিনিটে ৫০ শতাংশ পর্যন্ত চার্জ সম্পন্ন করে।
Visit afrikasportnews.co.za for more information.
রেডমি ১৭-এ ৬.৯ ইঞ্চির পর্দার পাশাপাশি, ১২০ হার্টজ রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে। প্রতিদিনের অনাকাঙ্ক্ষিত দাগ ও হাত থেকে পড়ার ঘটনায় ফোনকে সুরক্ষিত রাখতে এর পর্দায় শক্তিশালী কর্নিং গরিলা গ্লাস ৭আই ব্যবহার করা হয়েছে।
স্মার্টফোনে শক্তিশালী মিডিয়াটেক হেলিও জি৯১-আলট্রা প্রসেসর ও শাওমি হাইপারওএস ৩ ব্যবহার করা হয়েছে, যা প্রতিদিনের ব্যবহার, বিনোদন ও মাল্টিটাস্কিংয়ে চার বছর পর্যন্ত নির্ভরযোগ্য কার্যক্ষমতা নিশ্চিত করবে। পাশাপাশি, রেডমি ১৭-এ ৫০ মেগাপিক্সেল এআই ডুয়াল ক্যামেরা রয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা প্রতিদিনের অর্থবহ মুহূর্তগুলো ধারণ করতে পারবেন। এ ছাড়া ফোনটিকে আরও নির্ভরযোগ্য করে তুলতে এতে আইপি৬৪ ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিস্ট্যান্স রেটিং ব্যবহার করা হয়েছে।
শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘বর্তমান প্রজন্মের ব্যবহারকারীদের জন্য একটি শক্তিশালী ও নির্ভরযোগ্য স্মার্টফোন অভিজ্ঞতা নিশ্চিত করতে রেডমি ১৭ তৈরি করা হয়েছে। দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ, কর্নিং গরিলা গ্লাস প্রোটেকশন, ফাস্ট চার্জিং, টেকসই ফিচার, নির্ভরযোগ্য ও শক্তিশালী পারফরম্যান্সের সমন্বয়ে এই ডিভাইস তৈরি করা হয়েছে।’
সবুজ (ওক গ্রিন), নীল (ডিপ ব্লু) ও কালো রঙে পাওয়া যাচ্ছে রেডমি ১৭। ফোনটি ৪ জিবি + ১২৮ জিবি ও ৬ জিবি + ১২৮ জিবি, দুটি স্টোরেজ সুবিধায় পাওয়া যাচ্ছে, যার দাম যথাক্রমে ২২ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য) ও ২৪ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য) টাকা মাত্র। রেডমি ১৭ এখন দেশজুড়ে সব শাওমি অনুমোদিত দোকান ও খুচরা বিক্রেতাদের কাছে পাওয়া যাচ্ছে। বিস্তারিত জানা যাবে এই ওয়েবসাইটে ও ফেসবুক পেজে।