হোয়াটসঅ্যাপের গ্রুপ চ্যাটে একাধিক নতুন সুবিধা আসছে
· Prothom Alo

গ্রুপ চ্যাটে একাধিক নতুন সুবিধা চালুর ঘোষণা দিয়েছে হোয়াটসঅ্যাপ। সুবিধাগুলো কাজে লাগিয়ে ভোট গ্রহণের সময়সীমা নির্ধারণ, গোপন ভোট, একসঙ্গে সব সদস্যকে মেনশন করার পাশাপাশি বিদ্যমান গ্রুপ থেকেই নতুন গ্রুপ তৈরির সুযোগ মিলবে। এর ফলে দলগত সিদ্ধান্ত গ্রহণ, অনুষ্ঠান আয়োজন এবং গুরুত্বপূর্ণ তথ্য দ্রুত সবার কাছে পৌঁছে দেওয়া আরও সহজ হবে। নতুন সুবিধাগুলো ধাপে ধাপে চালু করা হচ্ছে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ। আর তাই আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারীরা পর্যায়ক্রমে সুবিধাগুলো ব্যবহার করতে পারবেন বলে ধারণা করা হচ্ছে।
Visit moryak.biz for more information.
গ্রুপ পোলে তিনটি নতুন সুবিধা
হোয়াটসঅ্যাপের গ্রুপ পোলে একসঙ্গে তিনটি নতুন সুবিধা ব্যবহার করা যাবে। সুবিধাগুলো কাজে লাগিয়ে কোনো বিষয়ে ভোট গ্রহণের সময়ই শেষ হওয়ার সময় নির্ধারণের পাশাপাশি কোনো সদস্য কোন অপশনে ভোট দিয়েছেন, তা অন্যরা দেখতে পারবেন না। ফলে ব্যবহারকারীরা আরও স্বাচ্ছন্দ্যে নিজেদের মতামত জানাতে পারবেন। ভোট প্রকাশের পর ১৫ মিনিট পর্যন্ত প্রশ্ন সম্পাদনার সুযোগও থাকবে। এ সময়ের মধ্যে বানান বা তথ্যগত ভুল সংশোধনের পাশাপাশি প্রশ্ন আরও স্পষ্ট করে লেখা যাবে। ফলে ছোটখাটো ভুলের কারণে নতুন করে ভোট তৈরি করতে হবে না।
হোয়াটসঅ্যাপের গ্রুপ কলে নতুন তিন সুবিধাএকসঙ্গে সব সদস্যকে মেনশন
নতুন হালনাগাদে গ্রুপে @অল ব্যবহার করে একবারেই সব সদস্যকে মেনশন করা যাবে। পাশাপাশি আগের মতো নির্দিষ্ট সদস্যকেও আলাদাভাবে মেনশন করার সুযোগ থাকবে। হোয়াটসঅ্যাপের তথ্যমতে, সময়সূচির পরিবর্তন, শিক্ষাপ্রতিষ্ঠানের জরুরি ঘোষণা, কোনো অনুষ্ঠানের স্মরণ করিয়ে দেওয়া বা অফিস বন্ধের মতো গুরুত্বপূর্ণ তথ্য দ্রুত জানাতে এ সুবিধা কার্যকর হবে। তবে শুরুতে ৩২ জনের বেশি সদস্য থাকা বড় গ্রুপের প্রশাসকেরা @অল মেনশন ব্যবহার করতে পারবেন। গ্রুপ মিউট রাখা থাকলেও সদস্যদের কাছে এ ধরনের নোটিফিকেশন পৌঁছাবে। তবে চাইলে নোটিফিকেশন সেটিংস থেকে @অল–সংক্রান্ত সতর্কবার্তা বন্ধ রাখা যাবে।
বিদ্যমান গ্রুপ থেকে নতুন গ্রুপ তৈরি
নতুন হালনাগাদে বিদ্যমান গ্রুপ থেকেই নতুন গ্রুপ তৈরি করা যাবে। এ জন্য সদস্যদের আবার নতুন করে নির্বাচন করতে হবে না। একই সদস্যদের নিয়ে ভিন্ন বিষয়ে আলাদা আলোচনা চালানোর ক্ষেত্রে এ সুবিধা কাজে লাগবে। যেমন কোনো অনুষ্ঠান আয়োজন, সারপ্রাইজ পার্টির পরিকল্পনা, প্রকল্পভিত্তিক আলোচনা বা নির্দিষ্ট কাজের জন্য আলাদা গ্রুপ তৈরি করা আরও সহজ হবে।
সূত্র: টেকলুসিভ