সকালেই পড়ুন আলোচিত ৫ খবর
· Prothom Alo
শুভ সকাল। আজ ৫ আগস্ট, বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
প্রশাসনের শীর্ষ পদে আসছে বড় পরিবর্তন
জনপ্রশাসন মন্ত্রণালয়দেশের জনপ্রশাসনের শীর্ষ পর্যায়ের পদে আবারও রদবদলের প্রস্তুতি চলছে। এ মাসে মন্ত্রিপরিষদ সচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হচ্ছে। চাকরির স্বাভাবিক মেয়াদ শেষ হওয়ায় ৩০ জুলাই গৃহায়ণ ও গণপূর্তসচিব মো. নজরুল ইসলামের পদটি শূন্য হয়েছে। বদলির কারণে খালি রয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিবের পদ। এ ছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবের পদ নতুন সরকার আসার পর থেকেই শূন্য রয়েছে। অক্টোবরে অর্থ বিভাগের সচিব মো. খায়েরুজ্জামান মজুমদারেরও অবসরে যাওয়ার কথা। বিস্তারিত পড়ুন...
Visit xsportfeed.life for more information.
আলিয়া মাদ্রাসা: সংঘর্ষের পর সরে গেছে ছাত্রশিবির, হলে ছাত্রদল
সংঘর্ষে ইসলামী ছাত্রশিবিরের নেতা–কর্মীরা সরে যাওয়ার পর যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে ঢাকা আলিয়া মাদ্রাসার হলে ঢুকছেন ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। আজ মঙ্গলবার সন্ধ্যায়জাতীয়তাবাদী ছাত্রদলের সঙ্গে কয়েক ঘণ্টা ধরে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের পর রাজধানীর বকশীবাজার এলাকার সরকারি মাদ্রাসা-ই-আলিয়া (আলিয়া মাদ্রাসা) এলাকা ছেড়ে গেছেন ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিবিরের নেতা-কর্মীরা চলে যাওয়ার পর মাদ্রাসার একমাত্র আবাসিক হল আল্লামা কাশগরী (রহ.) হলে ঢুকেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। বিস্তারিত পড়ুন...
মালয়েশিয়ায় তিন বাংলাদেশি নিহত, নিজেদের মধ্যে মারামারিতে তাঁদের মৃত্যু বলে দাবি পুলিশের
লাশমালয়েশিয়ার পোর্ট ডিকসনের তামান লিঙ্গিতে সোমবার নিজেদের মধ্যে সংঘর্ষে তিন বাংলাদেশি নিহত হয়েছেন। বিভাগীয় কমিশনার (ডিসিপি) আলজাফনি আহমেদ এ তথ্য জানিয়েছেন। নেগ্রি সেম্বিলানের পুলিশপ্রধান বলেছেন, সোমবার স্থানীয় সময় বিকেল সোয়া চারটার দিকে এই ঘটনা ঘটেছে। পরে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে ৪০ বছর বয়সী এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত পড়ুন...
দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য কোটি টাকার অনুদান দিলেন মেসি
লিওনেল মেসিদাবানলে ছারখার হয়ে যাওয়া মাদ্রিদের সিয়েরা ওয়েস্তে অঞ্চলের পাশে দাঁড়িয়েছেন লিওনেল মেসি। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠনের জন্য ৮০ হাজার ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ১৫ লাখ টাকা) সহায়তা দিয়েছেন আর্জেন্টিনার এই বিশ্বকাপজয়ী অধিনায়ক। মাদ্রিদ কমিউনিটির প্রেসিডেন্ট ইসাবেল দিয়াস আয়ুসো গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। বিস্তারিত পড়ুন...
আগেই বলে দেয়, আপা পয়সা কম! কত আক্ষেপ নিয়ে চলে গেলেন অভিনেত্রী রিনা রহমান
মঞ্চ, টেলিভিশন নাটক ও চলচ্চিত্র—চার দশকের বেশি সময় অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন রিনা রহমানমঞ্চ, টেলিভিশন নাটক ও চলচ্চিত্র—চার দশকের বেশি সময় অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন রিনা রহমান। নানা ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি পেয়েছিলেন তিনি। তবে অভিনয়ের দীর্ঘ পথচলার আড়ালে ছিল নানা সংগ্রাম, অভাব আর না-বলা কষ্টের গল্প। গত সোমবার (৩ আগস্ট) রাত ৯টার দিকে মারা যান এই অভিনেত্রী। বিস্তারিত পড়ুন...