আজকের বিনিময় হার
· Prothom Alo
আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের মুদ্রাবাজারে লেনদেন চলছে। মধ্যপ্রাচ্য সংকটসহ বিভিন্ন কারণে কয়েক মাস ধরেই বিদেশি মুদ্রার দাম ওঠানামা করছে।
আজ বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্যানুসারে, ডলারের দাম অপরিবর্তিত আছে। বাজারে ডলারের গড় দাম ১২৩ দশমিক ৮১ টাকা। তবে সম্প্রতি ডলারের দাম বেড়েছে।
Visit michezonews.co.za for more information.
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, বেশির ভাগ মুদ্রার দাম অপরিবর্তিত আছে। যেমন ইউরো, পাউন্ড, ইউয়ান, সিঙ্গাপুরি ডলার, অস্ট্রেলীয় ডলার, ইয়েন ও রুপি।
কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচও ওঠানামা করে।