জুলাই মাসের সর্বাধিক পঠিত লেখাগুলো দেখে নিন

· Prothom Alo

জুলাই মাসে বিজ্ঞানচিন্তায় সর্বোচ্চ পঠিত ১০টি লেখা লিংকসহ আছে এখানে। একনজরে সেগুলো দেখে নিন...

Visit biznow.biz for more information.

কিছু পরিবারে কেন কন্যাসন্তান বেশি হয়

কিছু পরিবারে কেন শুধু কন্যাসন্তানই জন্ম নেয়?

আপনার আশপাশেই হয়তো এমন কোনো পরিবার আছে, যেখানে পরপর তিন বা চারটি কন্যাসন্তান। তখন আত্মীয়স্বজন বা প্রতিবেশীদের মধ্যে নানা ধরনের মন্তব্য শুরু হয়ে যায়। অনেকেই আবার এর জন্য মাকেই দায়ী করেন। কিন্তু আধুনিক বিজ্ঞান বলছে, এই ধারণার কোনো ভিত্তি নেই। কিন্তু কিছু পরিবারে কেন শুধু কন্যাসন্তানই জন্ম নেয়?

বিস্তারিত জানতে পড়ুন

লইট্যা মাছ কেন মাথা উঁচু করে সাঁতার কাটে

লইট্যা মাছ লিজার্ডফিশ গোত্রের

বাজারে লইট্যা মাছ চিনতে কারও ভুল হয় না। নরম, প্রায় জেলির মতো শরীর, চোখ দুটো অদ্ভুত রকম ছোট ও মুখটা যেন শরীরের মাপে মানায়ই না, এত বড়! রান্নাঘরে এই মাছের কদর অনেক, সস্তা বলে হোক বা স্বাদের জন্যই হোক। কিন্তু সমুদ্রের নিচে গেলে এই একই মাছের দেখা মেলে একেবারে অন্য চরিত্রে।

বিস্তারিত জানতে পড়ুন

কিছু পরিবারে কেন ছেলে সন্তান বেশি হয়

ক্রোমোজোম বংশগতির ধারক ও বাহক

আপনার পরিচিত এমন কোনো পরিবার আছে কি, যেখানে সবাই ভাই, কোনো বোন নেই। এমনকি তার বাবারও কোনো বোন নেই! উল্টোটাও হতে পারে। মানে পরিবারের সবাই শুধু মেয়ে, কোনো ছেলে নেই। এমনটা দেখলে আমরা সাধারণত ভাবি, এটা স্রেফ কাকতালীয় ব্যাপার বা কপালের লিখন। অনেকেই না বুঝে এর জন্য মাকে দায়ী করেন। কিন্তু এখানে মায়ের সামান্যতম দোষও নেই। কিন্তু কেন এমন হয়?

বিস্তারিত জানতে পড়ুন

অবসরে দেখতে পারেন নতুন ৭ সায়েন্স ফিকশন মুভি

অবসরে সায়েন্স ফিকশন দেখতে পছন্দ করেন? কল্পরথে চড়ে ডানা মেলতে চান বিজ্ঞানের মজার সব তত্ত্ব এবং ভিন্ন বাস্তবতায়? তাহলে এই মুভিগুলো আপনার জন্য। এর কোনোটিতে ওয়ার্মহোলের মধ্য দিয়ে চলে যেতে পারেন মহাবিশ্বের দূরপ্রান্তের কোনো গ্রহে, দেখতে পারেন মহাকাশে জীবন বাঁচানোর লড়াই, সময়ের উল্টো দিকে যাত্রা কিংবা ভিন্ন এক মহাজাগতিক সভ্যতা...

বিস্তারিত জানতে পড়ুন

কিছু মানুষ অল্প ঘুমিয়েও কীভাবে ভালো থাকে

বেশিরভাগ মানুষের রাতে সাত ঘণ্টার কম ঘুম হলে পরের দিনটা কেমন আলসেমি আর ক্লান্তি নিয়ে শুরু হয়। মনে হয় আরেকটু ঘুমাতে পারলে ভালো হতো। অথচ কিছু মানুষ মাত্র ছয় ঘণ্টা বা তারচেয়ে কম ঘুমিয়েও কোনো ক্লান্তি অনুভব করেন না। তাঁরা পরের দিন বেশ সতেজ ও কর্মঠ হয়ে কাজ করেন। অল্প ঘুমিয়েও সতেজ থাকার রহস্যটা আসলে কী?

বিস্তারিত জানতে পড়ুন

অবসরে দেখতে পারেন যে ১০ সায়েন্স ফিকশন মুভি

অবসরে সায়েন্স ফিকশন দেখতে পছন্দ করেন? কল্পরথে চড়ে ডানা মেলতে চান বিজ্ঞানের মজার সব তত্ত্ব এবং ভিন্ন বাস্তবতায়? তাহলে এই মুভিগুলো আপনার জন্য। এর কোনোটিতে ওয়ার্মহোলের মধ্য দিয়ে চলে যেতে পারেন মহাবিশ্বের দূরপ্রান্তের কোনো গ্রহে, কিংবা মহাকাশে জীবন বাঁচানোর লড়াই, সময়ের উল্টো দিকে কিংবা ভিন্ন এক মহাজাগতিক সভ্যতায়…

বিস্তারিত জানতে পড়ুন

নিউটন যা পড়তেন, তার সবই মনে রাখতেন কীভাবে

স্যার আইজ্যাক নিউটন

অনেকেই ভাবেন, আপেল পড়ার সঙ্গে সঙ্গেই নিউটন ‘ইউরেকা’ বলে চিৎকার করে মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করে ফেলেছিলেন। কিন্তু ব্যাপারটা মোটেও তেমন নয়। বরং ঘটনাটি তাঁর মনে একটা চিন্তার সূত্রপাত ঘটিয়েছিল—আপেলটা কেন নিচেই পড়ল?

বিস্তারিত জানতে পড়ুন

পুরুষেরা কেন নারীদের চেয়ে কম দিন বাঁচে

একটা ব্যাপার কি কখনো খেয়াল করেছেন? আমাদের আশপাশে তাকালে দেখবেন, বয়স্ক দাদুদের চেয়ে দিদিমারা বা নানিমারা যেন একটু বেশিই দিন বাঁচেন। পরিসংখ্যানও কিন্তু একই কথা বলে। সারা বিশ্বেই নারীদের গড় আয়ু পুরুষদের চেয়ে বেশি। ইউএনএফপিএ-এর মতে বাংলাদেশে নারীদের গড় আয়ু ৭৭ বছর, পুরুষের ৭৪ বছর। কিন্তু কেন?

বিস্তারিত জানতে পড়ুন

অবসরে দেখতে পারেন দারুণ ৭ সায়েন্স ফিকশন সিরিজ

দৈনন্দিন ব্যস্ততার পর অবসরের সময়টুকুতে অনেকে দারুণ কিছু দেখে কাটাতে চান। আর সেই সময়টা যদি কাটানো যায় সায়েন্স ফিকশন সিরিজ দেখে, তবে কেমন হয়? সায়েন্স ফিকশন সিরিজগুলো আমাদের চেনা পৃথিবীর বাইরে সম্পূর্ণ নতুন এক জগতে নিয়ে যায়। ছুটির দিনে ঘরে বসে রোমাঞ্চকর কিছু দেখতে চাইলে সায়েন্স ফিকশনের চেয়ে ভালো বিকল্প আর হতে পারে না। অবসর সময়কে আনন্দময় করতে দেখে নিতে পারেন বিশ্বজুড়ে সাড়া জাগানো এমনই দারুণ ৭টি সায়েন্স ফিকশন সিরিজ।

বিস্তারিত জানতে পড়ুন

আপনার মস্তিষ্ক কতটা সুস্থ, কীভাবে বুঝবেন

পুরু মাথার খুলির আড়ালে থাকা মস্তিষ্কটা কেমন আছে, তা বোঝার কি কোনো সহজ উপায় আছে?

আমাদের ওজন বাড়লে আমরা টের পাই, রক্তচাপ মাপার যন্ত্র দিয়ে প্রেশারও মাপা যায়। কিন্তু পুরু মাথার খুলির আড়ালে থাকা মস্তিষ্কটা কেমন আছে, তা বোঝার কি কোনো সহজ উপায় আছে? বিজ্ঞান কী বলে?

বিস্তারিত জানতে পড়ুন

Read full story at source