টিআরএনবির নতুন সভাপতি মাসুদুজ্জামান, সাধারণ সম্পাদক ফারুক

· Prothom Alo

টেলিযোগাযোগ ও প্রযুক্তি নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশের (টিআরএনবি) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

Visit playerbros.org for more information.

কমিটিতে যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি এস এম মাসুদুজ্জামান রবিন সভাপতি ও দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি ফারুক হোসাইন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

গত বৃহস্পতিবার কক্সবাজারের একটি হোটেলে সংগঠনের দ্বিবার্ষিক সভার পাশাপাশি এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

সাত সদস্যের কমিটিতে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন টেকশহর ডটকমের বিশেষ প্রতিনিধি আল-আমীন দেওয়ান। সাংগঠনিক সম্পাদক দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার হাসনাইন ইমতিয়াজ।

কমিটিতে কার্যনির্বাহী সদস্য হয়েছেন দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার সমীর কুমার দে, দ্য ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার মাহমুদুল হাসান ও সময় টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শুভ খান।

নতুন কমিটির মেয়াদ ২০২৬ সালের আগস্ট থেকে ২০২৮ সালের জুলাই পর্যন্ত।

Read full story at source