জোড়া পাখির রাঙামাটি
· Prothom Alo
পাহাড়, বন আর হ্রদ মিলিয়ে রাঙামাটির প্রকৃতি শুধু মানুষের নয়, নানা প্রজাতির পাখিরও নিরাপদ আশ্রয়স্থল। কোলাহল থেকে দূরে এই সবুজ পরিবেশে কখনো গাছের ডালে, কখনো বিদ্যুতের তারে, আবার কখনো খোলা প্রান্তরে জোড়ায় জোড়ায় দেখা মেলে তাদের। সঙ্গীর প্রতি টান, খুনসুটি, খাবার ভাগাভাগি কিংবা নীরব বিশ্রামের এমন মুহূর্তগুলোই ধরা পড়েছে এ ছবির গল্পে।
Visit sportnewz.click for more information.
গাছের ডালে পাশাপাশি বসে লাল-গালওয়ালা বুলবুলি জোড়া একজন অন্যজনের দিকে তাকিয়ে আছেশুকনা ঘাস ও আগাছার ফাঁকে খাবারের খোঁজে ব্যস্ত একজোড়া কাঠশালিকবিদ্যুতের তারের ওপর বসে খুনসুটিতে মেতেছে জোড়া পাতিকাক খাবার খুঁজছে জোড়া শামুকখোলবহুদূর উড়ে এসে সঙ্গীসহ বিশ্রাম নিচ্ছে ঘুঘু পাখি ঝোপের আড়ালে সঙ্গীর সঙ্গে নিশ্চিন্তে সময় কাটাচ্ছে একজোড়া লালপুচ্ছ বুলবুলপাশাপাশি বসে চারপাশ দেখছে দুটি পাতিচড়ুইমুখোমুখি বসে আছে দুটি ফিঙে বৃষ্টিতে ভিজছে জোড়া বুলবুলি খাবার নিয়ে সঙ্গীর কাছে হাজির এক গেছো চড়ুই গল্পে মশগুল একজোড়া উজ্জ্বল নীল ও বাদামি পালকবিশিষ্ট ধলাবুক মাছরাঙা