ঢাকায় ৯ দিনে ৬ কনসার্ট, কে কবে কোথায় গাইবেন

· Prothom Alo

একটা সময় বর্ষাকালে গানের অনুষ্ঠান সেভাবে হতো না। বছর কয়েক হলো বর্ষাকালেও নিয়মিত হচ্ছে কনসার্ট, সংগীতানুষ্ঠান। তবে গত দুই বছর অন্তর্বর্তী সরকারের সময় নানা কারণে অনিয়মিত হয়ে পড়ে এসব আয়োজন। অনুমতি জটিলতা, ভেন্যুসংকটসহ নানা সমস্যা কাটিয়ে আবার বর্ষায় নিয়মিত হচ্ছে গানের অনুষ্ঠান। ২৪ জুলাই থেকে আগামী ১ আগস্ট ঢাকায় হতে যাচ্ছে ছয়টি কনসার্ট। যেখানে সংগীত পরিবেশন করবেন দেশ-বিদেশের বড় তারকারা।

‘মেইন স্টেজ ফিচারিং আতিফ আসলাম’
‘মেইন স্টেজ ফিচারিং আতিফ আসলাম’ কনসার্টটি হওয়ার কথা ছিল গত ১৩ ডিসেম্বর। আয়োজক প্রতিষ্ঠান সব প্রস্তুতি সম্পন্ন করেছিল, টিকিট বিক্রিও চলছিল। তবে শেষ মুহূর্তে নিরাপত্তার কারণে স্থগিত হয়ে যায় ওই কনসার্ট। সেটিই হবে ২৪ জুলাই।কনসার্ট নিয়ে এর মধ্যেই ভিডিও বার্তা দিয়েছেন আতিফ। আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, কনসার্টের জন্য সব ধরনের অনুমতিও মিলেছে। রাজধানীর ৩০০ ফিট–সংলগ্ন ক্রিকেটার্স একাডেমিতে ২৪ জুলাই আয়োজনটি হবে। আতিফ আসলাম ছাড়াও গাইবে দেশের আলোচিত দুই ব্যান্ড—মেঘদল ও লেভেল ফাইভ। বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত কনসার্ট চলবে।

Visit esporist.org for more information.

আতিফ আসলাম

রুনা লায়লা: সম্মাননা ও একক সংগীতানুষ্ঠান
২৪ জুলাই সন্ধ্যা সাড়ে ছয়টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে সংগীতশিল্পী রুনা লায়লাকে সম্মাননা জানানো হবে। পরে পছন্দের ১০টি গান পরিবেশন করবেন তিনি। গত বছর সাবিনা ইয়াসমীন ও চলতি বছর সৈয়দ আবদুল হাদীকেও সম্মাননা জানায় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। আগের দুই আয়োজন ছিল আমন্ত্রিত দর্শকদের জন্য, তবে এবার টিকিট কিনে রুনা লায়লার আয়োজনটি উপভোগ করার সুযোগ পাবেন শ্রোতারা। শিল্পকলা একাডেমির পক্ষ থেকে জানানো হয়েছে, টিকিট বিক্রির অর্থ বন্যার্তদের সাহায্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দেওয়া হবে। টিকিটের মূল্য দুই, তিন ও পাঁচ হাজার টাকা।

রুনা লায়লা

মেলোডি মোজাইক: মোজি অ্যান্ড কোং
মৌলিক গানের পাশাপাশি কাভার গান করেও তরুণদের মধ্যে আলোচিত সংগীতশিল্পী ভেন্দু দাশ শুভ ও সানজিদা মাহমুদ নন্দিতা। দুজন একসঙ্গে মোজি //////অ্যাং///////// কোং পেজ থেকে গানগুলো প্রকাশ করে থাকেন। ৩০ জুলাই সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে তাঁরা গাইবেন রাজধানীর তেজগাঁওয়ের ইয়ামাহা ফ্ল্যাগশিপ সেন্টারে। টিকিটের মূল্য দুই হাজার টাকা। অনুষ্ঠানটির আয়োজক নূরস ইভেন্ট।

দুই ট্রিবিউট কনসার্ট
৩১ জুলাই ঢাকায় হবে দুটি ট্রিবিউট কনসার্ট। মাইকেল জ্যাকসনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ কনসার্টের আয়োজন করছে ওয়ারফেজ। ৩১ জুলাই ‘মাইকেল জ্যাকসন ট্রিবিউট’ কনসার্টটি হবে বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে। কনসার্টটি যৌথভাবে আয়োজন করছে ব্র্যান্ডমিথ ও মার্স অ্যান্ড কো। টিকিটের দাম ১ হাজার ৫০০, ২ হাজার ও ৫ হাজার টাকা।

ঢাকায় অনুপমের কনসার্ট নিয়ে নতুন সিদ্ধান্ত জানাল আয়োজকেরা

একই দিনে রাজধানীর বনানীর বাটারনোট ক্যাফেতে অঞ্জন দত্তকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে হবে ‘একদিন বৃষ্টিতে বিকেলে...’। কনসার্টে গাইবেন জয় শাহরিয়ার, আহমেদ হাসান সানি ও শুভ্র। অঞ্জন দত্তের গানের পাশাপাশি আয়োজনে নিজেদের গানও পরিবেশন করবেন এই তিন শিল্পী। কনসার্টের আয়োজন করেছে আজব কারখানা। টিকিটের দাম ৭০০ টাকা ও ১ হাজার টাকা (অন স্পট)।

আহমেদ হাসান সানি

‘ওয়ান ট্রু সাউন্ড’
জটিলতা কাটিয়ে অবশেষে ঢাকায় আসছেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার অনুপম রায়। আগামী ১ আগস্ট ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে হবে তাঁর ‘ওয়ান ট্রু সাউন্ড’ কনসার্ট। গত ২৬ জুন একই ভেন্যুতে কনসার্টটির আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করেও অনিবার্য কারণে অনুষ্ঠানটি স্থগিত করা হয়। এখনো টিকিটের দাম প্রকাশ করেননি আয়োজকেরা।

Read full story at source