বিআইডব্লিউটিএর বিভিন্ন পদের লিখিত পরীক্ষার সূচি ও কেন্দ্রতালিকা প্রকাশ

· Prothom Alo

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বিভিন্ন ক্যাটাগরির শূন্য পদে সরাসরি নিয়োগে লিখিত পরীক্ষার সময়সূচি ও কেন্দ্রতালিকা প্রকাশ করা হয়েছে।

Visit bettingx.bond for more information.

পরীক্ষার তারিখ ও কেন্দ্র—
পরীক্ষার তারিখ: ৩১ জুলাই ২০২৬ (শুক্রবার)।
পরীক্ষার সময়: সকাল ১০টা।
পরীক্ষার স্থান: ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও, ঢাকা।
সংশ্লিষ্ট পদের নাম—
কারিগরি সহকারী, কারিগরি সহকারী (মেরিন/ডিজেল/জাহাজ নির্মাণ/মেকানিক্যাল), কারিগরি সহকারী (তড়িৎ), ইলেকট্রিক মেকানিক, ইলেকট্রিশিয়ান, মোটর মেকানিক ও স্পিডবোট ড্রাইভার।

জুলাইয়েই ভেরিফিকেশন রিপোর্ট, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে কিছুটা অগ্রগতি

প্রবেশপত্র সংগ্রহ—
আবেদনকারী প্রার্থীদের ২২ জুলাই ২০২৬ তারিখ থেকে বিআইডব্লিউটিএর নির্ধারিত ওয়েবসাইট থেকে নিজ নিজ ইউজার আইডি (User ID) এবং পাসওয়ার্ড ব্যবহার করে লিখিত পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করে নিতে হবে।

গুরুত্বপূর্ণ নির্দেশনা—
পরীক্ষার্থীদের অবশ্যই লিখিত পরীক্ষার সময় প্রবেশপত্র সঙ্গে আনতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে পরবর্তী মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সময়ও এই প্রবেশপত্র প্রদর্শন করতে হবে। পরীক্ষাকেন্দ্রে প্রবেশপত্র প্রিন্ট করার কোনো সুযোগ থাকবে না।


* বিস্তারিত দেখুন এখানে

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে ৫ থেকে ১০ গ্রেডে বড় নিয়োগ, পদ ২৪৩

Read full story at source