উত্তাল দিল্লি

· Prothom Alo

বিক্ষোভ–আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে ভারতের রাজধানী দিল্লির রাজপথ। দেশটির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের অভিযোগে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টি (সিজেপি) এ বিক্ষোভের ডাক দিয়েছে। সংসদ অভিমুখে বিক্ষোভের সময় কাঁদানে গ্যাসের শেল, লাঠিচার্জ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এরপরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন দলটির নেতারা। ভারতের আন্দোলন নিয়েই এই ছবির গল্প।

Visit esporist.com for more information.

ককরোচ জনতা পার্টির (সিজেপি) ছেঁড়া ব্যানারের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে দলটির আন্দোলনরত এক সমর্থককে। যন্তর মন্তর, নয়াদিল্লি, ভারত, ২১ জুলাইআন্দোলনে আহত সমর্থকদের পাশে দাঁড়িয়েছেন সিজেপির প্রধান অভিজিৎ দিপকে। যন্তর মন্তর, নয়াদিল্লি, ভারত, ২১ জুলাইযন্তর মন্তরে বিক্ষোভস্থলের পাশে র‍্যাপিড অ্যাকশন ফোর্সের (আরএএফ) সদস্যদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন সিজেপির এক সমর্থক। নয়াদিল্লি, ভারত, ২১ জুলাইআন্দোলনে আহত এক বিক্ষোভকারীর সঙ্গে কথা বলছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। যন্তর মন্তর, নয়াদিল্লি, ভারত, ২১ জুলাইভারতের জাতীয় পতাকা হাতে বিক্ষোভস্থলে সিজেপির একজন সমর্থক। যন্তর মন্তর, নয়াদিল্লি, ভারত, ২১ জুলাইবিক্ষোভ ছত্রভঙ্গ করতে ছোড়া কাঁদানে গ্যাসের শেল কুড়িয়ে পুলিশের দিকেই ছুড়ে দিচ্ছেন এক বিক্ষোভকারী। যন্তর মন্তর, নয়াদিল্লি, ভারত, ২০ জুলাইআন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। যন্তর মন্তর, নয়াদিল্লি, ভারত, ২১ জুলাইপুলিশের সঙ্গে সংঘর্ষের সময় অচেতন হয়ে পড়া এক বিক্ষোভকারীকে সরিয়ে নিচ্ছেন অন্যরা। যন্তর মন্তর, নয়াদিল্লি, ভারত, ২০ জুলাই

Read full story at source