লঘুচাপের প্রভাবে আজও চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

· Prothom Alo

দেশের চার সমুদ্রবন্দরকে আজ বৃহস্পতিবার ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের কয়েকটি অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আজ আবহাওয়া অধিদপ্তরের বিশেষ আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে হবে।

Visit sportbet.rodeo for more information.

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর–পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওডিশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এই সতর্কবার্তা জারি করে সাগরের মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদপ্তরের আরেকটি বিশেষ বুলেটিনে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ কারণে আজ সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এসব অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

গতকাল বুধবার আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছিল, বঙ্গোপসাগরে গতকাল সকালে আবার একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এ কারণে দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। লঘুচাপটির নিম্নচাপে পরিণত হওয়ার কোনো সম্ভাবনা নেই। এতে দু–এক দিন বৃষ্টি বাড়লেও প্রায় আট দিন ধরে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, সে রকম মোটেও হবে না।

Read full story at source