মেসির জন্য ডান দিকে ঝাঁপ, মন্তিয়েলের জন্য বাঁয়ে—ইংল্যান্ডের ‘নকল’ ধরা পড়ল আর্জেন্টাইনদের হাতে
· Prothom Alo

ম্যাচের শেষ বাঁশি বেজেছে অনেকক্ষণ আগেই। অবিশ্বাস্য এক ফিরে আসার গল্প লিখে আর্জেন্টিনা পা দিয়েছে ফাইনালে। বিজয়োল্লাস স্তিমিত হয়ে আসছে একটু একটু করে। এমন সময়ই গোলপোস্টের সামনে থেকে পানির একটা বোতল তুলে নিলেন নিকো গঞ্জালেস। পরক্ষণেই চোখে পড়ল—আরে, পানির বোতলে দেখি আর্জেন্টাইন খেলোয়াড়দের নাম লেখা।
Visit newsbetting.club for more information.
নিকোর নজরে পড়তেই ডেকে আনলেন লিওনেল মেসিকে। সঙ্গে এলেন ডিফেন্ডার মার্কোস সেনেসি ও আর্জেন্টাইন একজন স্টাফ। চারজনে মিলে যেন বসলেন রহস্য উদ্ধার করতে। কী লেখা আছে সেই বোতলে?
দেখতে আর দশটা বোতলের মতো হলেও আদতে ওটা একটা ‘উত্তরপত্র’। ডাকটেপ দিয়ে আটকানো কাগজে লিখে রাখা হয়েছিল ইংল্যান্ডের গোলকিপার জর্ডান পিকফোর্ডের জন্য। আর্জেন্টিনার ফুটবলারদের টাইব্রেকারে কে কোন দিকে শট নিতে পারেন, আর কার জন্য কোন দিকে ঝাঁপ দিতে হবে, সেসবই লেখা ছিল বোতলের গায়ে থাকা কাগজটিতে। শুধু লিওনেল মেসি, লাওতারো মার্তিনেজ বা হুলিয়ান আলভারেজই নন, আর্জেন্টিনার তৃতীয় গোলকিপার হেরেনিমো রুলিকে নিয়ে পর্যন্ত নির্দেশনা ছিল সেখানে।
যেমন মেসির জন্য বাঁয়ে ফেক (ভান) দিয়ে ঝাঁপ দিতে হবে ডানে। মন্তিয়েলের জন্য ঝাঁপ দিতে হবে বাঁয়ে। পারেদেসের ক্ষেত্রে একটু বাঁয়ে দাঁড়িয়ে ঝাঁপ দিতে হবে ডানে। এনজো ফার্নান্দেজের জন্য আবার দাঁড়িয়ে থাকতে হবে মাঝে। কোনো ম্যাচে একটি মিনিট খেলতে না পারা গোলকিপার হেনেরিমো রুলি যদি টাইব্রেকারে শট নিতে আসেন, সে ক্ষেত্রে ঝাঁপ দিতে হবে বাঁয়ে।
মেসির সঙ্গে কী নিয়ে লেগেছিল বেলিংহামেরইংল্যান্ড দলের অ্যানালিস্ট যে সব আর্জেন্টাইনের তথ্য বের করে দিতে পেরেছিলেন, তা নয়। ক্রিস্টিয়ান রোমেরো, হুয়ান মুসো ও এমিলিয়ানো মার্তিনেজের কোনো পেনাল্টি রেকর্ড না থাকায় তাঁদের নাম ছিল না তালিকায়। সবচেয়ে মজার তথ্য ছিল বোধ হয় থিয়াগো আলমাদার ব্যাপারে। আর্জেন্টাইন স্ট্রাইকারের নামের পাশে লেখা ছিল, যেদিকে মন চাইবে সেদিকে লাফ দিয়ো।
পিকফোর্ডের পানির বোতলে আর্জেন্টিনার পেনাল্টি–টেকারদের তালিকাএবারের বিশ্বকাপে আর্জেন্টিনা বা ইংল্যান্ড, কারও ম্যাচই টাইব্রেকার পর্যন্ত গড়ায়নি। তবে মূল খেলায় মোট তিনটি পেনাল্টি পেয়েছে আর্জেন্টিনা। সেখান থেকে লিওনেল মেসি ১টি জালে জড়াতে পারলেও ২টি মিস করেছেন। কিন্তু বাড়তি সতর্কতার জন্য টিম অ্যানালিস্টের সাহায্য নিয়েছিলেন পিকফোর্ড।
সেটাই ডাকটেপ দিয়ে আটকে নিয়ে এসেছিলেন নিজের সঙ্গে। শেষ পর্যন্ত অবশ্য সেই ‘উত্তরপত্র’ ব্যবহারের দরকার পড়েনি। ম্যাচ টাইব্রেকারে যাওয়ার আগেই ২–১ গোলে হেরে বিদায় নিয়েছে ইংল্যান্ড।
অবশ্য ইংলিশদের এই ‘উত্তরপত্র’টা এখন ফাইনালের প্রস্তুতিতে কাজে লাগানোর সুযোগ আছে স্পেনের। ১৯ জুলাই নিউ জার্সির শিরোপা নির্ধারণীতে স্প্যানিশরাই যে আর্জেন্টাইনদের প্রতিপক্ষ।
মেসি ৯, স্কালোনি ১০—আর্জেন্টিনার জয়ে কে কত নম্বর পেয়েছেন