আর্জেন্টিনা–ইংল্যান্ড ম্যাচের টিকিটে আগুন, সবচেয়ে সস্তাটিও ৩ লাখের বেশি
· Prothom Alo

এটা কোনো সাধারণ ম্যাচ নয়।
Visit saltysenoritaaz.com for more information.
একে তো বিশ্বকাপের সেমিফাইনালের মতো মহাগুরুত্বপূর্ণ খেলা, তার ওপর মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ইংল্যান্ড। বিশ্বকাপে এই দুই দলের মুখোমুখি হওয়া মানে আপনার ইতিহাসের পাতা ওল্টাতে হবেই।
আবার আবেগঘন এক সমীকরণও আছে। বিশ্বমঞ্চে ইংল্যান্ডের বিপক্ষে এই ম্যাচটিই হয়ে যেতে পারে লিওনেল মেসির ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ ম্যাচ।
আর্জেন্টিনা হেরে গেলে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ বাকি থাকবে, তবে সেই লড়াই আর এই লড়াই নিশ্চয়ই এক নয়! আর এসবের আঁচ পড়েছে টিকিটের চাহিদায়। দর্শক উন্মাদনা এতটাই তুঙ্গে উঠেছে যে টিকিটের দাম সাধারণের নাগালের বাইরে চলে গেছে।
এই যেমন সবচেয়ে কম দামি ‘ক্যাটাগরি ৩’ টিকিটের কথাই ধরুন। এর দামই ঠেকেছে ২ হাজার ৬০০ ডলারের (প্রায় ৩ লাখ টাকার বেশি) ওপরে! ফিফার অফিশিয়াল রিসেল প্ল্যাটফর্মে প্রতি মিনিটে দাম ওঠানামা করছে। সবচেয়ে দামি টিকিটের মূল্য ধরা হয়েছে ১ লাখ ৫০ হাজার ডলার! এই দামে কে কিনবে কে জানে!
আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচের টিকিট ছিল পুরো বিশ্বকাপের মধ্যে সবচেয়ে সস্তাআর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের এই আকাশচুম্বী দামের ঠিক বিপরীত চিত্র দেখা গিয়েছিল কোয়ার্টার ফাইনালে। কানসাস সিটিতে আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচের টিকিট ছিল পুরো বিশ্বকাপের মধ্যে সবচেয়ে সস্তা। সেই ম্যাচে টিকিটের সর্বনিম্ন দাম ছিল ৮০০ ডলার।
অর্থসংকটে রোনালদোর ক্লাব আল নাসর, বেতন দিতে দেরিআর্জেন্টিনা–ইংল্যান্ড ম্যাচের তুলনায় ফ্রান্স–স্পেন সেমিফাইনালের টিকিটের দাম কমই। আজ ডালাসে হতে যাওয়া প্রথম সেমিফাইনালের সর্বনিম্ন টিকিটের দাম ফিফার ওয়েবসাইটে ১ হাজার ৩০০ ডলার। তবে স্টাবহাব বা সমর্থকদের মধ্যকার ব্যক্তিগত লেনদেনে এটি আরও কিছুটা কমে পাওয়া যাচ্ছে, এখানে ফিফার ৩০ শতাংশ বাড়তি কমিশন গুনতে হচ্ছে না।
বিশ্বকাপে টিকিটের কালোবাজারি নতুন কিছু নয়, তবে এবারই প্রথম এটিকে ‘বৈধ পুনর্বিক্রয়’ হিসেবে স্বীকৃতি দিয়েছে ফিফা। যুক্তরাষ্ট্রের আইনি কাঠামোর সুযোগ নিয়ে এনবিএর মতো স্থানীয় লিগগুলোর মডেল অনুকরণ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এতে ফিফার আয় বেড়েছে বহুগুণ। টুর্নামেন্ট শুরুর আগেই এই খাত থেকে তিন বিলিয়ন ডলার লাভের অনুমান করা হয়েছিল, যা কাতার ২০২২ বিশ্বকাপের চেয়ে তিন গুণের বেশি!
৯ গোলের থ্রিলার থেকে ইয়ামালের জাদু: ফ্রান্স-স্পেন লড়াইয়ের সেরা ৫ রূপকথা