দেশ বদলেছে, জীবন বদলেছে, বিয়ের ২৫ বছরে এসে আর যা বললেন টনি ডায়েস
· Prothom Alo

দাম্পত্য জীবনের ২৫ বছর পূর্ণ করলেন দেশের একসময়ের জনপ্রিয় তারকা দম্পতি টনি ডায়েস ও প্রিয়া ডায়েস। রজতজয়ন্তীর এই বিশেষ উপলক্ষ উদ্যাপন করতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পরিবার, বন্ধু ও ঘনিষ্ঠজনদের নিয়ে আয়োজন করেন একটি অনুষ্ঠানের। সেই আয়োজনের নানা মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে দীর্ঘ ২৫ বছরের পথচলা নিয়ে অনুভূতি প্রকাশ করেছেন টনি ডায়েস।
Visit afnews.co.za for more information.
দাম্পত্য জীবনের ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে টনি ডায়েস ও প্রিয়া ডায়েস২০০১ সালের ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে অভিনয় ও নৃত্যশিল্পী প্রিয়া ডায়েসকে বিয়ে করেন টনি ডায়েস। সে হিসেবে এ বছরের ফেব্রুয়ারি ছিল তাঁদের বিবাহিত জীবনের ২৫ বছর। নানামাত্রিক ব্যস্ততায় দিনটি উদ্যাপন করতে পারেননি। তাই সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিয়ের রজতজয়ন্তী অনুষ্ঠান উদ্যাপন করেন তাঁরা। এই তারকা দম্পতির একমাত্র মেয়ে অহনা। ২০০৮ সালের শেষ দিকে স্ত্রী ও মেয়েকে নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। বর্তমানে নিউইয়র্কের লং আইল্যান্ডের হিকসভিলে পরিবারসহ থাকেন এই অভিনেতা।
রজতজয়ন্তীর অনুষ্ঠানের ছবি প্রকাশ করে টনি ডায়েস লিখেছেন, তাঁদের ২৫ বছরের পথচলার সবচেয়ে বড় আশীর্বাদ হলো এমন একটি পরিবার ও পরিমণ্ডল, যারা সুখের দিনে পাশে থাকে, আনন্দ ভাগ করে নেয় এবং ভালোবাসাকে আরও সুন্দর করে তোলে।
দাম্পত্য জীবনের ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে টনি ডায়েস, প্রিয়া ডায়েস ও তাঁদের সন্তান অহনাঅনুষ্ঠানে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে টনি ডায়েস লিখেছেন, ‘অতিথিদের উপস্থিতি শুধু একটি অনুষ্ঠানে যোগ দেওয়া ছিল না, বরং তাঁদের জীবনের ২৫ বছরের গল্পকে ভালোবাসায় পূর্ণ করে দেওয়ার মতো একটি উপলক্ষ।’
দাম্পত্য জীবনের ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে টনি ডায়েস ও প্রিয়া ডায়েস পরিবারের অন্যদের সঙ্গে নিয়ে কেক কাটছেনআরেকটি পোস্টে দাম্পত্য জীবনের স্মৃতিচারণা করে টনি ডায়েস লেখেন, ‘ক্যামেরার সামনে তাঁরা অসংখ্য গল্প বললেও সবচেয়ে সুন্দর গল্পটি ছিল তাঁদের নিজেদের ভালোবাসার গল্প। বছর পেরিয়েছে, দেশ বদলেছে; কিন্তু একসঙ্গে কাটানো শুটিং, মহড়া, স্টুডিওর হাসি আর স্মৃতিগুলো আজও তাঁদের কাছে সমানভাবে সতেজ। তাঁর মতে, ২৫তম বিবাহবার্ষিকীর আয়োজন শুধু তাঁদের দুজনের উদ্যাপন ছিল না, বরং বহু বছরের সম্পর্ক, বন্ধুত্ব ও স্মৃতির এক মিলনমেলায় পরিণত হয়েছিল।
দাম্পত্য জীবনের ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে টনি ডায়েস ও প্রিয়া ডায়েস সঙ্গে তৌকীর–বিপাশা দম্পতিদাম্পত্য সম্পর্কের প্রসঙ্গ টেনে টনি আরও লেখেন, ‘একটি সম্পর্ক শুধু দুজন মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে না; সময়ের সঙ্গে সেটি পরিবার, বন্ধু এবং ভালোবাসার মানুষের গল্প হয়ে ওঠে। ২৫ বছরের এই যাত্রায় যাঁরা পাশে ছিলেন এবং বিশেষ দিনটিকে আরও সুন্দর করে তুলেছেন, তাঁদের প্রতিও কৃতজ্ঞতা।
প্রায় দুই দশক ধরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে থাকছেন টনি ও প্রিয়া ডায়েস। প্রবাস জীবনে ব্যস্ততা থাকলেও বিবাহিত জীবনের রজতজয়ন্তী তাঁরা উদ্যাপন করেছেন স্বজন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে।