ইন্টারনেট ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারবেন গ্রামীণফোনের গ্রাহকেরা
· Prothom Alo

গ্রাহকদের সব সময় ইনস্টাগ্রামের মূল ফিচারগুলো ব্যবহারের পাশাপাশি কমিউনিটির সঙ্গে যুক্ত থাকার সুযোগ দিতে ‘ইনস্টাগ্রাম বেসিক মোড’ চালু করেছে মোবাইল অপারেটর গ্রামীণফোন। ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা ও টেলিনর লিনক্সের সহায়তায় চালু করা এই সুবিধা কাজে লাগিয়ে ইন্টারনেট ডেটা প্যাকেজ শেষ হয়ে গেলেও সীমিত পরিসরে ইনস্টাগ্রামের বিভিন্ন সুবিধা ব্যবহার করা যাবে। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গ্রামীণফোন।
Visit umafrika.club for more information.
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইনস্টাগ্রাম বেসিক মোডে ইনস্টাগ্রামের নোটিফিকেশন দেখার পাশাপাশি ক্যাপশন পড়া, সাধারণ ছবি ও রিলস ব্রাউজ করার মতো প্রয়োজনীয় কাজগুলো করতে পারবেন গ্রাহকেরা, যা তাঁদের নিরবচ্ছিন্নভাবে সংযুক্ত থাকতে সহায়তা করবে। ইনস্টাগ্রামের সম্পূর্ণ অভিজ্ঞতা ফিরে পাওয়ার জন্য অ্যাপ থেকেই নতুন ডেটা প্যাকেজ কেনা যাবে। ফলে গ্রাহকেরা চাইলে আগের মতোই ইনস্টাগ্রামে উচ্চ রেজোল্যুশনের ছবি বা ভিডিও দেখতে পারবেন।
ইনস্টাগ্রাম বেসিক মোড চালুর বিষয়ে গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার (সিপিও) সোলায়মান আলম বলেন, ‘বর্তমানে ডিজিটাল জীবনধারা দিন দিন আরও বেশি প্রসার লাভ করছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নিরবচ্ছিন্নভাবে সংযুক্ত থাকার গুরুত্বও বাড়ছে। এই পরিস্থিতিতে ইনস্টাগ্রাম বেসিক মোড আমাদের গ্রাহকদের ডেটা শেষ হয়ে গেলেও তথ্য জানতে এবং সবার সঙ্গে যুক্ত থাকতে সাহায্য করবে।’