ক্যানসারে আক্রান্ত ইয়াসমিনের জন্য সহায়তা প্রয়োজন
· Prothom Alo

রাজধানীর একটি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ইয়াসমিন আরা স্তন ক্যানসারে আক্রান্ত। নিজের সঞ্চিত অর্থ, সম্পদ বিক্রয় ও স্বজন-শুভানুধ্যায়ীদের সহযোগিতায় তিনি ২০২৪ সাল থেকে এত দিন চিকিৎসা চালিয়েছেন। বর্তমানে তাঁর অবস্থা উন্নতির দিকে। চিকিৎসার অংশ হিসেবে চলতি মাসের মাঝামাঝি সময়ে তাঁকে ভারতের চেন্নাইয়ে যেতে হচ্ছে।
Visit casino-promo.biz for more information.
নিজস্ব অর্থের জোগান না থাকায় ইয়াসমিন আরা দেশের ও প্রবাসের মানুষের কাছে সহযোগিতা চেয়েছেন। তাঁকে সহায়তা পাঠানো যাবে—ইয়াসমিন আরা (Yasmin Ara), ট্রাস্ট ব্যাংক লিমিটেড, মিরপুর শাখা, সঞ্চয়ী হিসাব নম্বর ০০২৮০৩১০০১৮৫০১, রাউটিং নম্বর ২৪০২৬২৯৮৭। (বিকাশ/নগদ) 01817897409.