ক্যাডেট কলেজে ভর্তি ২০২৭: আলোর প্রতিফলনে কাজ করে পেরিস্কোপ
· Prothom Alo

সাধারণ জ্ঞান: বিজ্ঞান-সম্পর্কিত
প্রশ্ন: সালোকসংশ্লেষণ কী ধরনের প্রক্রিয়া?
Visit afrikasportnews.co.za for more information.
উত্তর: একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া।
প্রশ্ন: সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় অপরিহার্য উপাদান কোনটি?
উত্তর: সূর্যালোক।
প্রশ্ন: কোন রঙের প্লাস্টিড সালোকসংশ্লেষণে অংশ নেয়?
উত্তর: পাতার সবুজ প্লাস্টিড।
প্রশ্ন: সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কোন জাতীয় খাদ্য উত্পন্ন হয়?
উত্তর: শর্করা।
প্রশ্ন: কোন অঙ্গের পেশির ওপর আমাদের নিয়ন্ত্রণ নেই?
উত্তর: পাকস্থলী।
প্রশ্ন: রেটিনা কী?
উত্তর: রেটিনা অক্ষিগোলকের সবচেয়ে ভেতরের স্তর। এটি একটি আলোকসংবেদী স্তর। এখানে রড ও কোন নামে দুই ধরনের কোষ রয়েছে।
প্রশ্ন: ঘাম তৈরি হয় কোথায়?
উত্তর: ঘর্মগ্রন্থিতে।
প্রশ্ন: হাইড্রোজেনকে বিশ্লেষণ করলে কী
পাওয়া যায়?
উত্তর: প্রোটন ও ইলেকট্রন।
প্রশ্ন: বরফের গলনাঙ্ক কত?
উত্তর: 0°C।
প্রশ্ন: মোমের গলনাঙ্ক কত?
উত্তর: 57°C।
প্রশ্ন: মোমের হিমাঙ্ক কত?
উত্তর: 57°C।
প্রশ্ন: তরল-তরল দ্রবণ কাকে বলে?
উত্তর: যেসব দ্রবণে দ্রাবক হিসেবে তরল পদার্থ আর দ্রব হিসেবেও তরল পদার্থ ব্যবহৃত হয়, সেগুলোকে তরল-তরল দ্রবণ বলে।
প্রশ্ন: দুধ কী জাতীয় পদার্থ?
উত্তর: দুধ কলয়েড–জাতীয় পদার্থ।
প্রশ্ন: বজ্রপাতের সময় প্রথমে আলো দেখা যায় এবং পরে শব্দ শোনা যায় কেন?
উত্তর: শব্দের গতি আলোর গতি থেকে কম।
প্রশ্ন: আলোর প্রতিফলন কাজে লাগিয়ে কোন যন্ত্রটি তৈরি হয়েছে?
উত্তর: পেরিস্কোপ।
প্রশ্ন: আলো কী?
উত্তর: শক্তি।
প্রশ্ন: প্রতি সেকেন্ড আলোর গতিবেগ কত কিলোমিটার?
উত্তর: ৩ লাখ।
অধ্যাপক মোহাম্মদ আফলাতুন, অধ্যক্ষ
হাজারীবাগ সরকারি কলেজ, ঢাকা