ক্যাডেট কলেজে ভর্তি ২০২৭। ক্যাডেটের পরীক্ষার্থীরা বিজ্ঞানের প্রশ্নগুলো এখানে দেখে নাও

· Prothom Alo

সাধারণ জ্ঞান: বিজ্ঞান–সম্পর্কিত

Visit saltysenoritaaz.com for more information.

প্রশ্ন: পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র জীব কোনটি?

উত্তর: ব্যাকটেরিয়া।

প্রশ্ন: ‘পেনিসেলিয়াম’ কী ধরনের ছত্রাক?

উত্তর: মৃতজীবী।

প্রশ্ন: ব্যাকটেরিয়া কী?

উত্তর: অতিক্ষুদ্র এককোষী জীব।

প্রশ্ন: সমাঙ্গ উদ্ভিদ কী?

উত্তর: যেসব উদ্ভিদের দেহকে মূল, কাণ্ড ও পাতায় বিষাক্ত করা যায় না, তাদের সমাঙ্গ উদ্ভিদ বলে।

প্রশ্ন: জীবজগতের শ্রেণিকরণে সর্বাধুনিক পদ্ধতিটি কে আবিষ্কার করেন?

উত্তর: ১৯৭৮ সালে বিজ্ঞানী মারগিউলিস ও হুইটেকার।

শিক্ষাপ্রতিষ্ঠানে অর্ধবার্ষিক পরীক্ষা পেছাল, নতুন তারিখ ঘোষণা মাউশির

প্রশ্ন: ভাইরাস শব্দের অর্থ কী?

উত্তর: ভাইরাস একটি ল্যাটিন শব্দ, যার অর্থ বিষ।

প্রশ্ন: ক্লোরোফিল কী?

উত্তর: সবুজ কণা।

প্রশ্ন: কোষের ফাঁকা জায়গাটিকে কী বলে?

উত্তর: কোষগহ্বর।

প্রশ্ন: কত সালে কোষ আবিষ্কার হয়?

উত্তর: ইংরেজ বিজ্ঞানী রবার্ট হুক ১৬৬৫ সালে কোষ আবিষ্কার করেন।

প্রশ্ন: কোষের প্রাণকেন্দ্র বলা হয় কাকে?

উত্তর: নিউক্লিয়াসকে।

প্রশ্ন: জননকোষের কাজ কী?          

উত্তর: জীবের প্রজননে অংশ নেওয়া।

প্রশ্ন: মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ কী?

উত্তর: শক্তি উত্পাদন করা।

প্রশ্ন: নিউক্লিয়াসের কাজ কী?         

উত্তর: কোষের যাবতীয় কার্যাবলি নিয়ন্ত্রণ করা।

প্রশ্ন: উদ্ভিদ পানি শোষণ করে কোন অংশ দিয়ে?

উত্তর: মূলরোম দিয়ে।

প্রশ্ন: কাণ্ডের সঙ্গে পাতা যে কোণ উত্পন্ন করে, তাকে কী বলে?              

উত্তর: পত্রকক্ষ।

প্রশ্ন: উদ্ভিদের যে অংশগুলো মাটির ওপরে থাকে, তাদের একত্রে কী বলে?

উত্তর: বিটপ।

প্রশ্ন: ফুলের কোন অংশটি পরাগায়নে পরোক্ষভাবে সাহায্য করে?           

উত্তর: দল।

  • অধ্যাপক মোহাম্মদ আফলাতুন, অধ্যক্ষ
    হাজারীবাগ সরকারি কলেজ, ঢাকা

Read full story at source