ভিন্ন ভিন্ন পতাকা, কিন্তু উচ্ছ্বাসের একই রং
· Prothom Alo
ফুটবল বিশ্বকাপ শুধু মাঠে ৯০ মিনিটের লড়াই নয়, এটি ভিন্ন সংস্কৃতি, ভাষা ও দেশের মানুষের মিলনমেলাও। যুক্তরাষ্ট্রের মায়ামি বিচে স্কটল্যান্ডের সমর্থকদের পদযাত্রায় যোগ দিয়ে সে বার্তাই তুলে ধরলেন ব্রাজিলের সমর্থকেরা। আসন্ন স্কটল্যান্ড–ব্রাজিল ম্যাচের উত্তেজনার মধ্যেও দুই দলের ভক্তদের হাসিমুখে সেলফি তোলা মনে করিয়ে দেয়, প্রতিদ্বন্দ্বিতা মাঠে থাকলেও ফুটবল শেষ পর্যন্ত মানুষকে একসূত্রে গাঁথারই নাম।। ছবি: রয়টার্স
Visit asg-reflektory.pl for more information.
মায়ামি বিচের ওশান ড্রাইভে পদযাত্রা ছিল স্কটল্যান্ড সমর্থকদের, সে সময় একসঙ্গে সেলফি তুলছেন স্কটল্যান্ড ও ব্রাজিলের সমর্থকেরাঘানার রাজধানী আক্রায় বড় পর্দায় ইংল্যান্ড–ঘানা ম্যাচ দেখার সময় ঐতিহ্যবাহী আচার পালন করছেন একদল ঘানা সমর্থককানাডার টরন্টো স্টেডিয়ামের বাইরে পানামা–ক্রোয়েশিয়া ম্যাচের আগে মুখে রং মেখে দলের প্রতি সমর্থন জানাচ্ছেন এক ক্রোয়েশিয়া সমর্থককানাডার টরন্টো স্টেডিয়ামের বাইরে পানামা–ক্রোয়েশিয়া ম্যাচের আগে বালাক্লাভা পরে নজর কাড়ছেন আয়ারল্যান্ডের এক ফুটবল সমর্থকআক্রায় বড় পর্দায় ইংল্যান্ড–ঘানা ম্যাচ দেখার সময় খেলার উত্তেজনায় প্রতিক্রিয়া জানাচ্ছেন এক ঘানা সমর্থকলন্ডনের বক্সপার্ক ওয়েম্বলিতে বড় পর্দায় ইংল্যান্ড–ঘানা ম্যাচ দেখার সময় আবেগঘন প্রতিক্রিয়া ইংল্যান্ড সমর্থকদেরপানামা–ক্রোয়েশিয়া ম্যাচকে ঘিরে টরন্টো স্টেডিয়ামের বাইরে জড়ো হয়েছেন ক্রোয়েশিয়ার সমর্থকেরাআক্রায় বড় পর্দায় ইংল্যান্ড–ঘানা ম্যাচ উপভোগ করছেন ঘানার সমর্থকেরামায়ামি বিচে স্কটল্যান্ড সমর্থকদের পদযাত্রায় মুখে রং মেখে অংশ নিয়েছেন এক ভক্তহাতে স্কটল্যান্ডের পতাকা নিয়ে ফ্লোরিডার মায়ামি বিচের পদযাত্রায় এক সমর্থকবিশ্বকাপের আবহে মায়ামি বিচে স্কটল্যান্ড সমর্থকদের পদযাত্রায় অংশ নেওয়া একজনহাতে বিশ্বকাপ ট্রফির প্রতিরূপ নিয়ে মায়ামি বিচে স্কটল্যান্ড সমর্থকদের পদযাত্রায় এক সমর্থকমায়ামি বিচে পদযাত্রার সময় ব্যাগপাইপ বাজাচ্ছেন স্কটল্যান্ডের বিখ্যাত ‘টার্টান আর্মি’র সদস্যরালন্ডনের বক্সপার্ক ওয়েম্বলিতে ইংল্যান্ড–ঘানা ম্যাচ শুরুর আগে জড়ো হয়েছেন ইংল্যান্ডের সমর্থকেরাকানাডার ভ্যাঙ্কুভারের সানসেট বিচে সৈকত চলছে ভলিবল খেলা, স্বাগতিক দেশটিতে বিশ্বকাপের উন্মাদনার পাশাপাশি চলছে গ্রীষ্ম উদ্যাপন