ঢাকায় আওয়ামী লীগ, অঙ্গসংগঠনের ২৬ নেতা–কর্মী গ্রেপ্তার: ডিএমপি

· Prothom Alo

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৬ নেতা–কর্মীকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আজ মঙ্গলবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সোমবার পৃথক অভিযান চালিয়ে এই ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়।

Visit grenadier.co.za for more information.

ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) নিয়াজ মেহেদীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে থানাভিত্তিক গ্রেপ্তারের সংখ্যা উল্লেখ করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর আটটি থানা এলাকায় অভিযানে এই ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

থানাভিত্তিক গ্রেপ্তারের সংখ্যা হলো—রমনা থানা ২ জন, ধানমন্ডি থানা ১০ জন, বংশাল থানা ১ জন, খিলক্ষেত থানা ২ জন, কদমতলী থানা ১ জন, মোহাম্মদপুর থানা ৮ জন, মিরপুর থানা ১ জন ও তুরাগ থানা ১ জন।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিএমপি। তারা বলছে, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Read full story at source