বসুন্ধরা সিটি শপিং মলে হুয়াওয়ের ডিসপ্লে জোন
· Prothom Alo
হুয়াওয়ে বাংলাদেশ দেশে প্রথম হুয়াওয়ে ডিসপ্লে জোন চালু করেছে। রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলের বেসমেন্ট-০১-এ ডিসপ্লে জোনটি চালু করা হয়। এতে গ্রাহকেরা হুয়াওয়ের সর্বশেষ স্মার্টফোন, ফোল্ডেবল ডিভাইস, ট্যাবলেট, স্মার্টওয়াচ, স্মার্ট ব্যান্ড ও অডিও ডিভাইস ইত্যাদি পাবেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে হুয়াওয়ে বাংলাদেশ এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, সম্প্রতি ‘নাউ ইজ ইয়োর স্পার্ক’ শীর্ষক ক্যাম্পেইনের মাধ্যমে বাংলাদেশে হুয়াওয়ের নতুন উদ্ভাবনী পণ্যের মোড়ক উন্মোচনের ধারাবাহিকতায় ডিসপ্লে জোনটি চালু করা হয়েছে। এর মাধ্যমে গ্রাহকদের আরও কাছাকাছি পৌঁছানো এবং বিশ্বমানের প্রযুক্তি অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্য নিয়েছে হুয়াওয়ে।
Visit h-doctor.club for more information.
উদ্বোধনী অনুষ্ঠানে হুয়াওয়ে বাংলাদেশ ডিভাইস বিজনেসের কান্ট্রি হেড এরিক প্যাং, বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের (বিসিডিএল) উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) শেখ এহসান রেজা এবং ডিএক্স গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দেওয়ান কাননসহ হুয়াওয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিসপ্লে জোনটি উদ্বোধন উপলক্ষে ১৭–২০ জুন পর্যন্ত চার দিন বিশেষ মূল্যছাড়, প্রি-বুকিং সুবিধা ও উপহারের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি সব পণ্যের সঙ্গে অফিশিয়াল ওয়ারেন্টি, অথেনটিক পণ্য এবং নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবা দেওয়া হবে।
হুয়াওয়ে বাংলাদেশ ডিভাইস বিজনেসের কান্ট্রি হেড এরিক প্যাং বলেন, ‘বাংলাদেশ আমাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার। হুয়াওয়ে ডিসপ্লে জোন উদ্বোধনের মাধ্যমে আমরা গ্রাহকদের আরও কাছে পৌঁছাতে পেরে আনন্দিত। এটি শুধু একটি ডিসপ্লে স্পেস নয়, বরং হুয়াওয়ের উদ্ভাবন ও স্মার্ট ইকোসিস্টেম অভিজ্ঞতার একটি নতুন গন্তব্য।’