‘কেমব্রিজ প্রিন্সিপালস মিট’ অনুষ্ঠিত

· Prothom Alo

দেশে আন্তর্জাতিক শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন ও শিক্ষকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে রাজধানীর উত্তরায় গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলে অনুষ্ঠিত হয়েছে ‘কেমব্রিজ প্রিন্সিপালস মিট–২০২৬।’ কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশন আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন এলাকার দেড় শ জনের বেশি অধ্যক্ষ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষাসংশ্লিষ্ট পেশাজীবীরা অংশ নেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Visit rouesnews.click for more information.

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশনের বৈশ্বিক ব্যবস্থাপনা পরিচালক রড স্মিথ ও দক্ষিণ এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক অরুণ রাজামানি।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন এসটিএস গ্রুপের সিইও মানাস সিং। তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য অর্থবহ শেখার পরিবেশ গড়ে তুলতে শিক্ষকদের পারস্পরিক সহযোগিতার কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশনের আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ের প্রতিনিধিরা শিক্ষা খাতের পরিবর্তিত অগ্রাধিকার, নতুন সম্ভাবনা ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন কার্যকর পদ্ধতি নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে পূর্ণাঙ্গ কেমব্রিজ শিক্ষাধারা অনুসরণকারী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানকে স্বীকৃতি দেওয়া হয়।

Read full story at source