ফুটবল খেলতে গিয়ে কি মাঠেই মৃত্যু হতে পারে? দেখুন এমন আলোচিত ৫টি ট্র্যাজিক ঘটনা

· Prothom Alo

মাত্র শুরু হয়েছে বিশ্বকাপ। ফুটবল জ্বরে কাঁপছে গোটা বিশ্ব। এই ফুটবল খেলা দেখতে যতটা উত্তেজনাপূর্ণ, এর সঙ্গে জড়িয়ে আছে ততটাই ঝুঁকি। একদিকে যেমন প্রাণঘাতী ইনজুরির ভয় থাকে, তেমনি ফুটবলারদের হতে পারে আচমকা হার্টের বিভিন্ন সমস্যা। অত্যন্ত কম বয়সে, ক্যারিয়ারের তুঙ্গে থাকা অনেক ফুটবলারের জীবনাবসান হয়েছে খেলতে গিয়ে, খেলার মাঠেই। কতটা বিপদ ও ঝুঁকি মাথায় নিয়ে তাঁরা নিজের দেশ ও দলের জন্য জীবন বাজি রাখেন, তা ভাবা উচিত আমাদের সবার। ফুটবলের মাঠে ঘটে যাওয়া এই ৫টি মৃত্যু ফুটবলপ্রেমীদেরকে আজও বেদনার্ত করে।

Visit palladian.co.za for more information.

মিকলোস ফেহের: হাঙ্গেরি

বেনফিকা-র হয়ে ক্লাব লীগ খেলার সময় এই হাঙ্গেরিয়ান ফরওয়ার্ড মারা যান ২০০৪ সালেমাত্র ২৪ বছর বয়সে খেলার সময় কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে তাঁর মৃত্যু হয়

মার্ক ভিভিয়েন ফো: ক্যামেরুন

২০০৩ সালে ক্যামেরুনের হয়ে কলম্বিয়ার সঙ্গে খেলার সময় হারর্টের সমস্যার কারণে মাঠে লুটিয়ে পড়েন তিনি ২০০৩ সালেমাত্র ২৮ বছর বয়সে এই গ্রেট ফুটবলারের চলে যাওয়া মানতে পারেন না এখনও সেদেশের খেলোয়াড়রা। জানা যায়, তাঁর আগে থেকেই জন্মগত হার্টের সমস্যা ছিল যা আগে নির্ণয় হয় নি।

পিয়ের মারিও মোরোসিনি: ইতালি

এই ইতালিয়ান মিডফিল্ডার ২০১২ সালে ক্লাব ফুটবল লীগ খেলতে গিয়ে মারা যান। ২৫ বছর বয়সে মাঠে হার্ট অ্যাটাক করে মৃত্যু হয় তাঁর

ক্রিস্টিয়ানো জুনিয়র: ব্রাজিল 

২০০৪ সালে ভারতে লীগ খেলতে এসে মোহনবাগানের গোলকিপারের সঙ্গে মারাত্মক কলিশন হয় তাঁর। হার্ট অ্যাটাক হয়ে মারা যান তিনি মাঠেই ২৫ বছর বয়সে।

রাফায়েল ডুয়ামেনা: ঘানা 

ঘানার এই মেধাবী ফরোয়ার্ড আলেবেনিয়ান লীগ ম্যাচের মাঠে কলাপ্স করেন ২০২৩ সালে ২৮ বছর বয়সে এই ট্র্যাজিক মৃত্যু হয় তাঁর

সূত্র: বিবিসি লেজিট নিউজ

ছবি: ইন্সটাগ্রাম, উইকিপিডিয়া

Read full story at source