একজনকে বাঁচাতে গিয়ে মৃত্যু, সেদিনই পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার

· Prothom Alo

৩৪ বছরে বছর বয়সে মৃত্যু হয় ভারতীয় পরিচালক অবতার কৃষ্ণ কৌলর। ছোট্ট ক্যারিয়ারে মাত্র একটি সিনেমা বানিয়েছেন তিনি। এ একটি সিনেমা পেয়েছে দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তবে জানেন কি, নিজের এ সাফল্য দেখে যেতে পারেননি এ নির্মাতা। কারণ, পুরস্কার ঘোষণার দিনই তাঁর করুণ মৃত্যু হয়।

Visit michezonews.co.za for more information.

সিনেমার শুটিংয়ে অবতার কৃষ্ণ কৌল

‘২৭ ডাউন’ ছবিটি রমেশ বক্সীর লেখা ‘অথরা সুরজ কে পৌধে’ উপন্যাস অবলম্বনে তৈরি। এক রেলকর্মীর জীবন, প্রেম, ব্যক্তিগত সম্পর্ক, চড়াই-উতরাইয়ের গল্প তুলে ধরা হয়েছিল সেই ছবিতে। ১৯৭৪ সালে মুক্তি পায় অবতার কৃষ্ণ কৌল পরিচালিত সিনেমা ‘২৭ ডাউন’। সিনেমায় অভিনেত্রী রাখী গুলজার এবং এম কে রায়না প্রধান চরিত্রে অভিনয় করেন।

অমিতাভের সঙ্গে ছবি করতে বাড়ি বন্ধক, দেউলিয়া হতে বসেছিলেন তিনি

‘২৭ ডাউন’ ছবিটির সংগীত পরিচালনা করেছিলেন হরিপ্রসাদ চৌরাসিয়া এবং ভুবনেশ্বর মিশ্র। ছবির নির্মাণ পরিকল্পনা করেছিলেন সত্যজিৎ রায়ের সহযোগী বংশী চন্দ্রগুপ্ত। এটি একটি নয়; বরং দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিল। প্রথম বেস্ট ফিচার ফিল্ম ইন হিন্দি এবং দ্বিতীয় বেস্ট সিনেমাটোগ্রাফি।

আন্তর্জাতিক অঙ্গনেও ছবিটি প্রশংসিত হয়; এটি লোকার্নো চলচ্চিত্র উৎসবে ইক্যুমেনিক্যাল অ্যাওয়ার্ড এবং ম্যানহেইম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ডুলাক পুরস্কার লাভ করে।

অবতার কৃষ্ণ কৌল

‘২৭ ডাউন’ মুক্তির কিছু মাসের মধ্যেই অবতারের সঙ্গে একটি দুঃখজনক ঘটনা ঘটে। ২০ জুলাই ১৯৭৪ সালে মুম্বাইয়ের জল্কেশ্বরের একটি মেয়ে পানিতে ডুবে যাচ্ছিল, তাকে বাঁচাতে অবতার নিজেও পানিতে ঝাঁপ দিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত সেই মেয়েকে বাঁচাতে গিয়ে অবতার নিজের জীবন হারান।

অবতারের সাহসী শেষ কাজটি সিনেমাশিল্পকে হতবাক করে দেয়। আজও অবতারের ‘২৭ ডাউন’ তাঁর প্রথম এবং শেষ সিনেমা হিসেবে স্মরণ করা হয়।

Read full story at source