হাতে ভর দিয়ে ৪৫ সেকেন্ডে নেমে গেলেন ১০০ সিঁড়ি

· Prothom Alo

উল্টো হয়ে হাতে ভর দিয়ে সিঁড়ি ভাঙছেন হরি চন্দ্র গিরি

চীনের শহর ছোংছিং। সেখানে পা ওপরে তুলে, মাথা নিচে দিয়ে হাতে হেঁটে দ্রুতবেগে সিঁড়ি ভেঙে নেমে আসছেন এক ব্যক্তি। তিনি নেপালের অ্যাথলেট হরি চন্দ্র গিরি, বয়স ৩১ বছর।

Visit esporist.org for more information.

একাধিক গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের মালিক এই ব্যক্তি আরও একটি রেকর্ড গড়তেই এ কাণ্ড করেছেন। ছোংছিংয়ের ইউনইয়াংয়ে তিনি হাতে ভর দিয়ে মাত্র ৪৪ দশমিক ৭১ সেকেন্ডে ১০০ সিঁড়ি ভেঙে নিচে নেমে আসেন। এটাই এখন উল্টো শরীরে হাতে হেঁটে সবচেয়ে দ্রুতগতিতে ১০০ সিঁড়ি ভেঙে নেমে আসার নতুন রেকর্ড।

নতুন রেকর্ড গড়ার জন্য চীনকেই কেন বেছে নিলেন এমন প্রশ্নের জবাবে হরি চন্দ্র বলেন, ‘চীনে কয়েকটি বিখ্যাত সিঁড়ি রয়েছে। তাই এমন একটি ধারণা প্রমাণ করার জন্য এটিকেই উপযুক্ত জায়গা মনে হয়েছিল। আমি এটা দেখাতে চেয়েছিলাম, হাতের ওপর শরীরের ভারসাম্য রাখা নিয়ন্ত্রিত, সুনির্দিষ্ট, দ্রুত এবং নিরাপদ হতে পারে।’

হরি চন্দ্র এর আগে যেসব বিশ্ব রেকর্ড গড়েছেন, তার মধ্যে রয়েছে হাতে ভর দিয়ে হেঁটে সবচেয়ে দ্রুত সিঁড়ির ৫০ ধাপ নেমে আসা। এ জন্য তিনি ১২ দশমিক ৬৫ সেকেন্ড সময় নিয়েছিলেন। এ ছাড়া পায়ের মাঝে ফুটবল রেখে হাতে ভর দিয়ে ১০ মিটার সবচেয়ে দ্রুত হাঁটা (৪ দশমিক ৪৯ সেকেন্ড), পায়ের মাঝে ফুটবল রেখে হাতে ভর দিয়ে ৫০ মিটার সবচেয়ে দ্রুত হাঁটা (২৫ দশমিক ৫৮ সেকেন্ড), হাতে ভর দিয়ে ৭৫টি সিঁড়ি সবচেয়ে দ্রুত নেমে আসা (২৫ দশমিক ০৩ সেকেন্ড)। তিনি আরও বেশ কয়েকটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের মালিক।

Read full story at source