বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন্ড অফিসার পদে চাকরি, চলছে আবেদন
· Prothom Alo

বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন্ড অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২০২৭–এ ডিইও ব্যাচে এই নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ১১ জুলাই ২০২৬।
চাকরির বিবরণ—
Visit h-doctor.club for more information.
১. শিক্ষা শাখা (মাস্টার অব স্পেশাল এডুকেশন)
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি বিএড (অনার্স) ইন স্পেশাল এডুকেশন এবং ইনক্লুসিভ এডুকেশন ও মাস্টার অব স্পেশাল এডুকেশন। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪.০০ এবং ইংরেজি মাধ্যমের প্রার্থীদের ক্ষেত্রে ও-লেভেলে যেকোনো ২টি বিষয়ে ন্যূনতম এ গ্রেড ও ৪টি বিষয়ে ন্যূনতম বি গ্রেড এবং এ-লেভেলে যেকোনো ৩টি বিষয়ে ন্যূনতম গ্রেড থাকতে হবে।
চার বছর মেয়াদি বিএড (অনার্স) ইন স্পেশাল এডুকেশন এবং ইনক্লুসিভ এডুকেশন ও মাস্টার অব স্পেশাল এডুকেশন উভয় পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ–৩.০০ (৪-স্কেলে) থাকতে হবে।
প্রাথমিকে শিক্ষক নিয়োগ ভেরিফিকেশনে এনএসআই যুক্ত: বাড়ছে চাকরিপ্রার্থীদের উৎকণ্ঠা২. শিক্ষা শাখা (সাধারণ বিষয়)
শিক্ষাগত যোগ্যতা: সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে ইংরেজি/পদার্থবিজ্ঞান/রসায়ন/মনোবিজ্ঞান বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান)–সহ মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।
প্রার্থীকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ–৪.০০ এবং ইংরেজি মাধ্যমের প্রার্থীদের ক্ষেত্রে ও-লেভেলে যেকোনো ২টি বিষয়ে ন্যূনতম এ গ্রেড ও ৪টি বিষয়ে ন্যূনতম ৪ গ্রেড এবং এ-লেভেলে যেকোনো ৩টি বিষয়ে ন্যূনতম ৪ গ্রেড থাকতে হবে। তদুপরি চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ও মাস্টার্স উভয় পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ–৩.০০ (৪-স্কেলে) থাকতে হবে।
৩. শিক্ষা শাখা (ইঞ্জিনিয়ার)
শিক্ষাগত যোগ্যতা: সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য পাবলিক/প্রকৌশল বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং (অ্যারোস্পেস ও অ্যাভিওনিকস)/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।
প্রার্থীকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ–৪.৫০ এবং ইংরেজি মাধ্যমের প্রার্থীদের ক্ষেত্রে ও-লেভেলে যেকোনো ৩টি বিষয়ে ন্যূনতম এ গ্রেড ও ৩টি বিষয়ে ন্যূনতম বি গ্রেড এবং এ-লেভেলে যেকোনো ১টি বিষয়ে ন্যূনতম A গ্রেড, ২টি বিষয়ে ন্যূনতম ৪ গ্রেড থাকতে হবে। তদুপরি বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম সিজিপিএ–৩.০০ (৪-স্কেলে) থাকতে হবে।
১৪৮৫ পদে সমাজসেবা অধিদপ্তরে চাকরি, সংশোধিত নিয়োগে আবেদন এসএসসি–স্নাতক পাসেশারীরিক যোগ্যতা (ন্যূনতম)
পুরুষ-
ক। উচ্চতা: ১৬২.৫ সে.মি.(৫'-৪")
খ। বুকের মাপ: স্বাভাবিক ৭৬ সেমি (৩০"), সম্প্রসারিত ৮১ সেমি (৩২")
গ। ওজন: ৫০ কেজি
মহিলা-
ক। উচ্চতা: ১৫৫ সেমি (৫'-১")
খ। বুকের মাপ: স্বাভাবিক ৭১ সেমি (২৮"), সম্প্রসারিত ৭৬ সেমি (৩০")
গ। ওজন: ৪৬ কেজি
বয়সসীমা
১ জানুয়ারি ২০২৭ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর।
বৈবাহিক অবস্থা
বিবাহিত/অবিবাহিত।
বেতন ভাতা
সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী।
সরকারি ব্যাংকে অফিসার পদে নিয়োগ, পদ ৭২৫অযোগ্যতা
১. দ্বৈত নাগরিকত্ব গ্রহণযোগ্য নয়।
২. সেনা, নৌ ও বিমানবাহিনীর অথবা যেকোনো সরকারি চাকরি হতে বরখাস্ত কিংবা অপসারিত হলে। আইএসএসবি কর্তৃক দুবার স্ক্রিন্ড আউট/প্রত্যাখ্যাত (একবার স্ক্রিন্ড আউট ও একবার প্রত্যাখ্যাতগণ আবেদন করতে পারবেন)। তবে যেসব প্রার্থী গ্র্যাজুয়েট/মাস্টার্স/সমমানের ডিগ্রি অর্জনের পূর্বে ২ (দুই) বার স্ক্রিন্ড আউট/প্রত্যাখ্যাত হয়েছেন, তাঁরা ন্যূনতম ৫ বছর পর গ্র্যাজুয়েট/মাস্টার্স/সমমানের ডিগ্রি অর্জন সাপেক্ষে আইএসএসবিতে অংশ্রগ্রহণের জন্য সুযোগ পাবেন।
৩. সেনা, নৌ ও বিমানবাহিনীর আপিল মেডিক্যাল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত হলে। যেকোনো বিচারালয় হতে দণ্ডপ্রাপ্ত হলে। কোনো বিদেশি নাগরিকের সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ বা অঙ্গীকারবদ্ধ হলে।
বিনা মূল্যে কোরিয়ান ভাষা শেখার সুযোগ, আছে সার্টিফিকেটওআবেদনের নিয়ম
প্রার্থীগণকে https://joinnavy.navy.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে হোমপেজের APPLY NOW–এ ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদন ফি
১০০০ টাকা।
আবেদনের সময়সীমা
আবেদন শুরু: ৭ মে ২০২৬
আবেদন শেষ: ১১ জুলাই ২০২৬
*বিস্তারিত দেখুন https://joinnavy.navy.mil.bd/ এই ঠিকানায়।
রাজউকে ৯ম থেকে ১৭ গ্রেডে চাকরি, ১৩৬ পদের আবেদন শুরু ৮ জুন