‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ এখন চিড়িয়াখানায়

· Prothom Alo

ঈদুল আজহার দিন মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে দেখতে দর্শনার্থীদের ভিড় লক্ষ করা গেছে। 'এল-০৭' খাঁচার সামনে এর পরিচয়ফল ঝুলিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। কিউরেটর মো. আতিকুর রহমান জানান, নতুন এই প্রাণীটিকে গতকাল রাত ১১টায় আনা হয়েছে এবং এর খাঁচার সামনে সকাল থেকেই দর্শনার্থীদের আনাগোনা। অ্যালবিনো জাতের এই মহিষের চুল ও চোখ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো হওয়ায় ব্যাপক পরিচিতি লাভ করেছে।

Visit asg-reflektory.pl for more information.

Read full story at source