তরুণীকে হোটেলকক্ষে ডেকে যৌন নির্যাতন, ‘ধুরন্ধর’ সিনেমার শিল্পীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ

· Prothom Alo

রণবীর সিং অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘ধুরন্ধর’ এবার নতুন বিতর্কে। ছবিটির প্রোডাকশন ডিজাইনার সাইনি এস জোহরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে এফআইআর করেছে চণ্ডীগড় পুলিশ। অভিযোগ করেছেন দিল্লির এক তরুণী, যিনি ‘ধুরন্ধর’ ছবিতে সহকারী আর্ট ডিরেক্টর হিসেবে কাজ করছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, চণ্ডীগড়ের সেক্টর-১৭ থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায়সংহিতার ৭৪, ৭৯, ১২৩ ও ১২৬(২) ধারায় মামলা হয়েছে। অভিযোগকারী দাবি করেছেন, পেশাগত আলোচনার কথা বলে তাঁকে চণ্ডীগড়ের তাজ হোটেলের একটি কক্ষে ডেকে পাঠান জোহরে। সেখানে তাঁকে যৌন হয়রানি, শারীরিক নির্যাতন ও বেআইনিভাবে আটকে রাখার অভিযোগ আনা হয়েছে। এমনকি তাঁর পানীয়তে নেশাজাতীয় কিছু মেশানো হয়েছিল বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

Visit asg-reflektory.pl for more information.

অভিযোগকারীর ভাষ্য অনুযায়ী, তিনি তখন সরকারি কলেজে পড়াশোনা করতেন। কলেজের এক শিক্ষক তাঁর জীবনবৃত্তান্ত ‘ধুরন্ধর’ টিমের কাছে পাঠান। পরে ২০২৫ সালের ২ সেপ্টেম্বর তাঁকে সহকারী আর্ট ডিরেক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়। তরুণীর দাবি, সাইনি এস জোহরে নিজেকে তাঁর ‘মেন্টর’ হিসেবে পরিচয় দেন এবং দিল্লি কলেজ অব আর্টের প্রাক্তন শিক্ষার্থী হওয়ার কথা বলে তাঁর আস্থা অর্জন করেন।

অভিযোগে বলা হয়েছে, কাজ শুরুর কয়েক দিনের মধ্যেই জোহরে তাঁকে তাজ হোটেলের একটি কক্ষে ‘প্রফেশনাল মিটিং’-এর কথা বলে ডাকেন। প্রথমে তিনি ভেবেছিলেন এটি টিম মিটিং হবে। পরে জানতে পারেন, আর কাউকে সেখানে আমন্ত্রণ জানানো হয়নি। অভিযোগকারী আরও দাবি করেছেন, জোহরে তাঁকে বারবার বলে দেন যেন এ বৈঠকের কথা কাউকে না জানান। এমনকি বিষয়টি প্রকাশ পেলে তাঁর পেশাগত সুনাম ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও সতর্ক করা হয়েছিল।

তরুণীর বক্তব্য অনুযায়ী, ২০২৫ সালের ১০ সেপ্টেম্বর রাত সাড়ে আটটার দিকে তিনি হোটেলকক্ষে পৌঁছান। সেখানে তাঁকে মদ্যপানে চাপ দেওয়া হয়। অভিযোগ, জোহরে ওয়াইন ও রামের মিশ্রণে একটি পানীয় তৈরি করে তাঁকে একবারে খেয়ে ফেলতে বলেন; যদিও তিনি এতে অনাগ্রহ প্রকাশ করেছিলেন।

অভিযোগে বলা হয়েছে, পানীয় খাওয়ার কয়েক মিনিটের মধ্যেই তাঁর মাথা ঘুরতে শুরু করে। তিনি বারবার সেখান থেকে বের হতে চাইলে তাঁকে বাধা দেওয়া হয়। পরে জোহরে তাঁকে ‘বাচাতা’ নাচ শেখানোর কথা বলে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করেন এবং জোর করে কাছে টেনে নেন বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।

তরুণী জানিয়েছেন, কিছুক্ষণের মধ্যেই তাঁর শারীরিক অবস্থা আরও খারাপ হতে থাকে এবং তিনি বারবার বমি করতে থাকেন। তবু তাঁকে কক্ষ থেকে বের হতে দেওয়া হয়নি। এমনকি বাথরুমে থাকা অবস্থাতেও জোহরে তাঁর সঙ্গে অশোভন আচরণ করেছেন বলে অভিযোগ।

মহেশ ভাট যৌন হয়রানি করেছিলেন? সত্যটা জানালেন পাকিস্তানি অভিনেত্রী

ওই তরুণী আরও দাবি করেছেন, পরে তাঁকে জোর করে বিছানায় নিয়ে যাওয়া হয় এবং রাতটি হোটেলেই কাটানোর জন্য চাপ দেওয়া হয়। ওই সময় তিনি শারীরিকভাবে দুর্বল, আতঙ্কিত ও প্রতিরোধ করতে অক্ষম ছিলেন বলে অভিযোগে উল্লেখ করেছেন। পরদিন সকালে তিনি একটি বাইকে করে বাড়ি ফেরেন।

অভিযোগকারী আরও বলেছেন, ঘটনার পরও জোহরে বিভিন্নভাবে তাঁকে হয়রানি করতে থাকেন এবং তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে মানসিক চাপ সৃষ্টি করেন।
এদিকে পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলছে। অভিযোগে বর্ণিত ঘটনাগুলো অভিযোগকারীর বক্তব্যের ভিত্তিতে নথিভুক্ত হয়েছে। অভিযুক্ত ইতিমধ্যে জামিন পেয়েছেন।

সাইনি এস জোহরে সম্প্রতি ‘ধুরন্ধর’ সিনেমার জন্য থাইল্যান্ডে পাকিস্তানের লিয়ারি টাউনের বিশাল সেট নির্মাণ করে আলোচনায় এসেছিলেন।

ইন্ডিয়া টুডে অবলম্বনে

Read full story at source