বিদ্যুৎ কোম্পানিতে চাকরি, আবেদন ফি ২০০
· Prothom Alo
নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (এনডব্লিউপিজিসিএল), (North-West Power Generation Company Limited) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি প্রতিষ্ঠান। সম্প্রতি নতুন জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনডব্লিউপিজিসিএল। চুক্তিভিত্তিক এই নিয়োগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং সিকিউরিটি অফিসার পদে প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করেছে নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড। বিজ্ঞপ্তি অনুযায়ী ২টি পদে মোট ৫ জনকে নিয়োগ দেওয়া হবে। বাংলা ও ইংরেজি (লিখিত ও মৌখিক) উভয় ভাষাতেই চমৎকার যোগাযোগ দক্ষতা এবং কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে দুই পদে আবেদনের জন্য।
যাঁরা বিদ্যুৎ খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহী, তাঁদের জন্য এটি একটি সুযোগ। নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য, পদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদনপ্রক্রিয়া তুলে ধরা হলো।
Visit moryak.biz for more information.
আইনি জটিলতায় দ্বিমুখী জট: প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগ ও পদোন্নতি দুই-ই আটকেপ্রতিষ্ঠানের নাম: নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড
পদের নাম: অ্যাসিট্যান্ট ম্যানেজার, সিকিউরিটি অফিসার
মোট শূন্যপদ: ৫টি
আবেদনের মাধ্যম: অনলাইন
আবেদন ফি: ২০০ টাকা
আবেদনের শেষ তারিখ ১১ জুন ২০২৬, বিকেল ৪টা
অফিশিয়াল ওয়েবসাইট www.nwpgcl.gov.bd
১. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার,
পদসংখ্যা: ০৪ জন
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে Finance/Accounting-এ অনার্সসহ মাস্টার্স ডিগ্রি অথবা BBA ও MBA (Finance/Accounting) সম্পন্ন হতে হবে।
ফলাফল: সিজিপিএ–৫.০০–এর স্কেলে কমপক্ষে ৩.৫০ এবং ৪.০০–এর স্কেলে কমপক্ষে ৩.০০ থাকতে হবে।
২. পদের নাম: সিকিউরিটি অফিসার
পদসংখ্যা: ০১ জন
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ–৫.০০–এর স্কেলে কমপক্ষে ৩.৫০ এবং ৪.০০–এর স্কেলে কমপক্ষে ৩.০০ থাকতে হবে।
জাপান উচ্চশিক্ষার গন্তব্য, যে যে ধাপ অনুসরণ করতে হবেবয়সসীমা ও অন্য শর্তাবলি
বয়স: ২১ মে ২০২৬ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
সুযোগ-সুবিধা
মূল বেতনের পাশাপাশি কোম্পানির নিয়ম অনুযায়ী বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, গ্র্যাচুইটি এবং অন্যান্য ফ্রিঞ্জ বেনিফিট প্রদান করা হবে। (আয়কর কর্মীকে বহন করতে হবে)।
আবেদনের নিয়মাবলি ও ফি জমাদান
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের জন্য প্রথমে এনডব্লিউপিজিসিএলের ক্যারিয়ার পোর্টাল career.nwpgcl.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করুন। সঠিক তথ্য দিয়ে অনলাইন আবেদনপত্রটি পূরণ করতে হবে। আবেদনের সময় প্রার্থীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং স্বাক্ষরের স্ক্যান কপি আপলোড করতে হবে।
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক নেবে ৩০০ জন, চাকরির জন্য আবেদন অনলাইনেআবেদন ফি বাবদ ২০০/- (দুই শ) টাকা ক্যারিয়ার পোর্টালের অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে প্রদান করতে হবে। ফি জমা দেওয়ার পর আবেদনপ্রক্রিয়াটি সম্পন্ন হবে।
আবেদনের শেষ সময়—
১১ জুন ২০২৬ তারিখ, বিকেল ৪টার মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে।