প্রতিবেশীর বাড়িতে টিভি দেখতে যাওয়া শিশুকে ধর্ষণের অভিযোগ

· Prothom Alo

প্রতিবেশীর বাড়িতে টেলিভিশন দেখতে যাওয়া এক শিশু ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে। যশোরের কেশবপুরের একটি গ্রামে আজ সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক কিশোরকে আটক করে পুলিশে দিয়েছেন এলাকাবাসী।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুপুরে উপজেলার চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী পাশের বাড়িতে দুপুরে টেলিভিশন দেখতে যায়। এ সময় ওই বাড়ির এসএসসি পরীক্ষার্থী এক কিশোর মেয়েটিকে ধর্ষণ করে। মেয়েটি বাড়িতে গিয়ে বিষয়টি তার মাকে জানায়। পরে মা গিয়ে ওই কিশোরকে জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনার সত্যতা স্বীকার করে। ঘটনাটি জানাজানি হলে এলাকার লোকজন বাড়িতে গিয়ে ওই কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

Visit freshyourfeel.com for more information.

পুলিশ ওই কিশোরকে কেশবপুর থানায় নিয়ে এসেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন জানান, শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য যশোরে পাঠানো হবে। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে থানায় মামলা করবেন। মামলা প্রক্রিয়াধীন। এ মামলায় আটক কিশোরকে গ্রেপ্তার দেখানো হবে।

Read full story at source