সরাসরি চুক্তিতে লঙ্কা প্রিমিয়ার লিগে সাকিব আল হাসান
· Prothom Alo

এবার লঙ্কা প্রিমিয়ার লিগে খেলবেন সাকিব আল হাসান। শ্রীলঙ্কার এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে তাঁকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে জাফনা কিংস।
Visit cat-cross.com for more information.
সাকিবকে দলে নেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ।
সামাজিক যোগাযোগমাধ্যমে এলপিএলের পক্ষ থেকে সাকিবের কার্ড–সংবলিত এক পোস্টে বলা হয়েছে, ‘বিশ্ব টি-টুয়েন্টির অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান যোগ দিলেন জাফনা কিংসে। এলপিএল সামনে রেখে তাঁকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। দলের যখন স্থিতিশীলতা দরকার, তখন ব্যাট হাতে রান এনে দেন সাকিব। ম্যাচে যখন প্রয়োজন হয় ব্রেকথ্রু, তখন বল হাতে তুলে নেন গুরুত্বপূর্ণ উইকেট। আর চাপের মুহূর্তে তাঁর অভিজ্ঞতা ও স্থিরতাই হয়ে ওঠে দলের বড় ভরসা।’
শ্রীলঙ্কার এই ফ্র্যাঞ্চাইজি লিগে এর আগেও খেলেছেন সাকিব। ২০২৩ সালের এলপিএলে গল টাইটানসের হয়ে ১০ ম্যাচে ব্যাট হাতে ১৩৮ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ১১ উইকেট। এবার সাকিব খেলবেন লঙ্কান লিগে সবচেয়ে সফল দলের হয়ে। এখন পর্যন্ত টুর্নামেন্টটি হয়েছে পাঁচবার, এর মধ্যে চারবারই জিতেছে তারা।
A global T20 maestro joins the Kings
— LPL - Lanka Premier League (@LPLT20) May 22, 2026
Shakib Al Hasan signs for Jaffna Kings ahead of #LPL2026
Runs when the team needs stability.
Wickets when the game needs a breakthrough.
Composure when pressure peaks.#LPL2026 #LankaPremierLeague #SriLankaCricket #IPG pic.twitter.com/8BRndKGScI
গত দুই বছর বন্ধ থাকার পর এবার আবারও শুরু হতে যাচ্ছে এলপিএল। এবারের টুর্নামেন্ট শুরু হবে আগামী ১৭ জুলাই। কলম্বোয় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সাকিবের জাফনা কিংস মুখোমুখি হবে গল মার্ভেলসের।
এই টুর্নামেন্ট দিয়ে আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন সাকিব। বাংলাদেশের এই অলরাউন্ডার সর্বশেষ স্বীকৃত টি-টুয়েন্টি খেলেছেন গত জানুয়ারিতে। তখন আইএল টি-টুয়েন্টিতে মুম্বাই এমিরেটসের হয়ে খেলেন এই অলরাউন্ডার।
‘বলেছে ১ কোটি টাকা দিলে কেস থেকে নাম উঠিয়ে দেবে’