পাটগ্রাম সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে বিজিবির ২টি ফাঁকা গুলি
· Prothom Alo

লালমনিরহাটের পাটগ্রামের কলসির মুখ সীমান্ত দিয়ে ভারতীয় চোরাকারবারির একটি দল বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাদের লক্ষ্য করে দুটি ফাঁকা গুলি ছুড়েছে বাংলাদেশ সীমান্ত রক্ষী (বিজিবি) বাহিনীর টহল দল। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে কলসির মুখের পশ্চিম গিয়ার পাড়ায় সীমান্তের মেইন পিলার-৮০৬ এলাকায় এ ঘটনা ঘটে।
আজ শুক্রবার ৫১ বিজিবি সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, ভারতীয় চোরাকারবারিরা বিজিবির টহল দলের নিকটবর্তী হলে তাদের ‘চ্যালেঞ্জ’ করলে তারা কোনো প্রকার কর্ণপাত না করে আরও এগিয়ে আসতে থাকে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং চোরাকারবারিদের সতর্ক করার লক্ষ্যে দুটি ফাঁকা গুলি ছোড়া হয়। এর ফলে চোরাকারবারিরা দৌড়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
Visit somethingsdifferent.biz for more information.
রংপুর ব্যাটালিয়নের ৫১ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি সাংবাদিকদের জানান, বিজিবি ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে কলসির মুখ সীমান্তে সতর্কতামূলক দুটি ফাঁকা গুলি ছোড়ে, তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে ওই সীমান্ত এলাকায় কয়েকদিন ধরে আইন লঙ্ঘন করে বাঁশের খুঁটি স্থাপনের চেষ্টা করে আসছে বিএসএফ। বিজিবির শক্ত অবস্থানের কারণে তারা পিছু হটেছে।
এক প্রশ্নের জবাবে রংপুর ব্যাটালিয়নের ৫১ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান, শুক্রবার দুপুরে দহগ্রাম বিওপির দায়িত্ব পূর্ণ এলাকা সীমান্ত পিলার ডিএএমপি ৭/৩০ এস–এর নিকট পুনরায় বিএসএফ বাঁশের খুটি স্থাপন করতে উদ্যোগ নিলে বিজিবির বাধা ও আপত্তির মুখে সরে যায়। এর আগে গত সোমবার দুপুরে দহগ্রাম বিওপির ডিএএমপি ৬/১৬ এস–এর নিকট হতে ১০-২০ গজ ভারতের অভ্যন্তরে ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের আওতাধীন সদস্যরা বাঁশের খুঁটি স্থাপন করতে আসলে বিজিবির কঠোর অবস্থানে তাঁরা পিছু হটে। শুক্রবার দহগ্রামের মতো কলসির মুখ সীমান্তে বিএসএফের বাঁশের খুটি স্থাপনের চেষ্টা করে। এবারও বিজিবির প্রতিবাদে তারা পিছু হটে। বিজিবি সীমান্তে সতর্ক অবস্থায় আছে।