বিচ্ছেদের ঘোষণার পর কানে আবেদন কাড়ছেন এই বং সুন্দরী
· Prothom Alo

ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের মধ্যেও পেশাগত ব্যস্ততা আর আত্মবিশ্বাসী উপস্থিতি দিয়ে আলোচনায় রয়েছেন টালিউড ও বলিউড অভিনেত্রী মৌনী রায়। চার বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে ব্যবসায়ী সুরজ নাম্বিয়ারের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেওয়ার পর এবার তাঁকে দেখা গেল চলমান কান চলচ্চিত্র উৎসবে একেবারে ফুরফুরে মেজাজে। যেন আরও পরিণত, আত্মবিশ্বাসী এক মৌনীকে দেখছে ভক্তরা। রইল বিস্তারিত ...
Visit rouesnews.click for more information.
বিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণার পরপরই এই বং সুন্দরী উড়াল দেন ফ্রান্সের ফ্রেঞ্চ রিভিয়েরায়। সেখানে কান চলচ্চিত্র উৎসবের ‘মার্শে দু ফিল্ম’-এ নিজের নতুন সিনেমা ‘বম্বে স্টোরিজ’-এর প্রদর্শনীতে অংশ নেন তিনি।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করা কয়েকটি ছবিতে সেই মুডই ধরা পড়েছে স্পষ্টভাবে। হোটেল রুমের বারান্দায় দাঁড়িয়ে ফরাসি সকালের আলোয় ধরা দিয়েছেন তিনি। পরনে ছিল মনোক্রোম্যাটিক আউটফিট।
কালো হল্টার-নেক বডিফিট মিনি ড্রেসের সঙ্গে যুক্ত সাদা কলারটি পুরো লুককে দিয়েছে ক্ল্যাসিক অথচ আধুনিক আবেদন। সঙ্গে আলতোভাবে জড়িয়ে রেখেছেন স্টাইলিশ ট্রেঞ্চ কোট।
পায়ে শোভা পাচ্ছে হাঁটু পর্যন্ত লম্বা নি-হাই লেদার বুট। কাঁধে ঝোলানো বড় আকারের কালো হ্যান্ডব্যাগটি তাঁর অল-ব্ল্যাক লুকের সঙ্গে নিখুঁতভাবে মানিয়ে গেছে।
আরেকটি লুকে মৌনীকে দেখা গেছে স্ট্র্যাপলেস শিয়ার গাউনে। পুরো পোশাকজুড়ে সূক্ষ্ম জালের মতো নকশা। গাউনের সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল-এর শিয়ার ইফেক্ট। তবে পুরো স্টাইলিংয়ের মূল আকর্ষণ তাঁর ডায়মন্ড নেকলেস।
ফুলেল মোটিফে তৈরি এই স্টেটমেন্ট নেকপিসটি কলার বোন ঘিরে নিখুঁতভাবে বসানো হয়েছে। এর সঙ্গে মানানসই ডায়মন্ড ঘড়ি ও স্টেটমেন্ট আংটিও পরেছেন মৌনী।
বিউটি লুকেও পরিমিত অথচ আধুনিক গ্ল্যামারের ছোঁয়া ফুটে উঠেছে। চুল ছিল স্লিক বান স্টাইলে বাঁধা, মেকআপে ছিল স্মোকি আই ও ভেলভেট ন্যুড লিপ।
যদিও কান চলচ্চিত্র উৎসবে মৌনির প্রথম উপস্থিতি নয় এবার। ২০২৩ সালে এই মর্যাদাপূর্ণ উৎসবের লাল গালিচায় অভিষেক হয়েছিল তাঁর। তবে এবারের কান সফর নিঃসন্দেহে আলাদা গুরুত্ব বহন করছে। কারণ এবার তিনি শুধু একজন অভিনেত্রী হিসেবেই নন, বরং ব্যক্তিগত জীবনের কঠিন সময় পেরিয়েও দৃঢ়ভাবে নিজেকে তুলে ধরেছেন।
ছবি: ইন্সটাগ্রাম