মুমিনের সফল হওয়ার শর্ত কী কী এবং প্রধান বাধাগুলো কী
· Prothom Alo

কোরআনের পরিভাষায় ‘ফালাহ’ মানে হলো কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন, বিজয় এবং চিরস্থায়ী কল্যাণ। মহান আল্লাহ বলেছেন, “অবশ্যই মুমিনগণ সফলকাম হয়েছে।” (সুরা মুমিনুন, আয়াত: ১)
Visit turconews.click for more information.
ব্যক্তিগত জীবন, সামাজিক বাস্তবতা কিংবা অন্যায়ের বিরুদ্ধে লড়াই—সবক্ষেত্রেই এই ‘ফালাহ’ বা সফলতা অর্জনের জন্য কিছু সুনির্দিষ্ট শর্ত পূরণ করতে হয় এবং কিছু প্রতিবন্ধকতা এড়িয়ে চলতে হয়।
সফলতা অর্জনের শর্তাবলি
১. ‘তাজকিয়া’: তাজকিয়া অর্থ নফস বা আত্মার পরিশুদ্ধি। মানুষের ভেতরে ভালো ও মন্দ উভয় গুণের বীজ থাকে। বাইরের সঠিক নির্দেশনা ও অভ্যন্তরীণ চেষ্টার মাধ্যমে যখন কেউ নিজের ভেতরের সুকুমারবৃত্তিগুলো জাগিয়ে তোলে, তখনই সে সফল হয়।
আল্লাহ বলেন, “সেই সফলকাম হলো, যে নিজেকে পরিশুদ্ধ করল।” (সুরা শামস, আয়াত: ৯)
২. সবর: সবর মানে ধৈর্য ও সহনশীলতা। ধৈর্য সফলতার একটি অপরিহার্য শর্ত। শুধু বিপদে ধৈর্য ধরা নয়, বরং ইবাদতে অবিচল থাকা, পাপাচার থেকে বেঁচে থাকা এবং নফসের কুপ্রবৃত্তি দমনে অটল থাকা।
সত্যের পথে চলতে গিয়ে যখন সঙ্গীর অভাব দেখা দেয় কিংবা বাতেলের দাপট বেড়ে যায়, তখন আল্লাহর ওপর ভরসা করে অটল থাকাই হলো প্রকৃত সবর।
সত্যের পথে চলতে গিয়ে যখন সঙ্গীর অভাব দেখা দেয় কিংবা বাতেলের দাপট বেড়ে যায়, তখন আল্লাহর ওপর ভরসা করে অটল থাকাই হলো প্রকৃত সবর।ইসলামে ধ্যান করার কার্যকর ৫ পদ্ধতি
৩. ‘মুসাবারা’: এটি এক ধরনের আধ্যাত্মিক ও চারিত্রিক প্রতিযোগিতা। শত্রু যখন মুমিনদের ধৈর্য চ্যুত করার চেষ্টা করে, তখন মুমিনদের কাজ হলো শত্রুর চেয়েও বেশি ধৈর্য ও সাহসের পরিচয় দেওয়া।
কোরআন বলছে, “যদি তোমরা কষ্ট পাও, তবে ওরাও (শত্রুরা) তোমাদের মতো কষ্ট পায়; কিন্তু তোমরা আল্লাহর কাছে এমন কিছু আশা কর যা তারা করে না।” (সুরা নিসা, আয়াত: ১০৪)
৪. মুরাবাতা: সীমান্তে বা ইসলামের গুরুত্বপূর্ণ অবস্থানে অতন্দ্র প্রহরীর মতো জেগে থাকাই হলো মুরাবাতা। শত্রুরা যেন মুসলিম উম্মাহকে অসতর্ক অবস্থায় আক্রমণ করতে না পারে, সেজন্য সদা জাগ্রত ও প্রস্তুত থাকা সফলতার অন্যতম সোপান। (সুরা আলে ইমরান, আয়াত: ২০০)
৫. তাকওয়া: তাকওয়া হলো মুমিনের অভ্যন্তরীণ বর্ম। প্রতিকূল সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতিতেও যখন একজন মুমিন তার নৈতিকতা ও আদর্শ বিসর্জন দেয় না, তখন তাকে মুত্তাকি বলা হয়। তাকওয়া মানুষকে ভুল পথে যাওয়া থেকে রক্ষা করে এবং অন্তরে সঠিক বিচারবুদ্ধি জাগ্রত রাখে।
৬. সৎকাজের আদেশ ও অসৎকাজে বাধা: সমাজের ভারসাম্য বজায় রাখার জন্য এটি অপরিহার্য। এটি শুধু ধর্মীয় বাধ্যবাধকতা নয়, বরং সামাজিক নিরাপত্তার গ্যারান্টি। যে সমাজে এই প্রক্রিয়া সচল থাকে, সেখানে আল্লাহর রহমত বর্ষিত হয় এবং বিজয় নিশ্চিত হয়। (সুরা আলে ইমরান, আয়াত: ১০৪)
৭. নবীজির নিরঙ্কুশ অনুসরণ: সাফল্য শুধু সেই পথেই আসবে যা রাসুল (সা.) দেখিয়ে গেছেন। তাঁর সুন্নাহর অনুসরণ এবং তাঁর আনীত আলোর (কোরআন) আনুগত্যই হলো ফালাহ পাওয়ার চাবিকাঠি। এছাড়া নিয়মিত তওবা করা, আল্লাহর জিকির এবং তাঁর নেয়ামতের শোকর আদায় করাও সফলতার অন্যতম মাধ্যম।
জীবনের প্রকৃত সফলতা কীযখন একটি জাতি আত্মশুদ্ধি, ধৈর্য, তাকওয়া এবং সামাজিক জবাবদিহিতার গুণগুলো অর্জন করে, তখন কোনো বাধা তাদের অগ্রযাত্রা রুখতে পারে না।
সাফল্য অর্জনের অন্তরায়সমূহ
সফলতার পথে প্রধান বাধাগুলো হলো:
আল্লাহর নামে মিথ্যাচার: নিজের মনগড়া আইন বা আদর্শকে আল্লাহর বিধান হিসেবে চালানো এবং সত্যকে অস্বীকার করা সফলতা অর্জনের পথে সবচেয়ে বড় বাধা।
জুলুম: শিরক হলো সবচেয়ে বড় জুলুম। এছাড়া মানুষের ওপর অন্যায় করা এবং তাদের অধিকার হরণ করাও জুলুমের অন্তর্ভুক্ত। জালিমরা কখনো দীর্ঘমেয়াদে সফল হতে পারে না।
বিদআত: ইসলামের মধ্যে নতুন কিছু উদ্ভাবন করা যা রাসুল (সা.) ও সাহাবিদের যুগে ছিল না। এটি উম্মাহর মধ্যে বিভেদ সৃষ্টি করে এবং সফলতার পথ রুদ্ধ করে দেয়।
কার্পণ্য: ধন-সম্পদ আঁকড়ে ধরা এবং আল্লাহর পথে ব্যয় না করা। রাসুল (সা.) বলেছেন, কার্পণ্যই পূর্ববর্তী জাতিগুলোকে ধ্বংস করেছে।
পাপাচারের মুখে নীরবতা: যখন সমাজে প্রকাশ্য অন্যায় হয় এবং সক্ষম ব্যক্তিরা তা দেখেও নীরব থাকে, তখন আল্লাহর আজাব সাধারণ ও নির্দিষ্ট সবার ওপর নেমে আসে। এটি ‘নৌকা ছিদ্র করার’ রূপকের মতো—কেউ একজন ছিদ্র করলে ডুবতে হয় সবাইকে।
সারকথা
পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে ‘ফালাহ’ বা সফলতা শুধু পরকালীন বিষয় নয়, বরং এটি দুনিয়াতে একটি শক্তিশালী, নীতিবান ও সুশৃঙ্খল জাতি হিসেবে টিকে থাকার গ্যারান্টি।
যখন একটি জাতি আত্মশুদ্ধি, ধৈর্য, তাকওয়া এবং সামাজিক জবাবদিহিতার গুণগুলো অর্জন করে, তখন কোনো বাধা তাদের অগ্রযাত্রা রুখতে পারে না।
‘যে ব্যক্তি মিতব্যয়ী হয়, সে কখনো অভাবে পড়ে না’