কাল থেকে শুরু ‘স্টারশিপ ফিউশন শেফ’, ৪০ লাখ টাকা পুরস্কার

· Prothom Alo

আগামীকাল বৃহস্পতিবার শুরু হচ্ছে ‘স্টারশিপ ফিউশন শেফ’। ফিউশন কুকিং রিয়েলিটি শোটির চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়বেন ১০ রন্ধনশিল্পী। বিজয়ী চ্যাম্পিয়ন পাবেন ২৫ লাখ টাকা। এ ছাড়া প্রথম রানারআপ ১০ লাখ এবং দ্বিতীয় রানারআপ পাবেন ৫ লাখ টাকা পুরস্কার। পাশাপাশি শীর্ষ ১০ জনের জন্য থাকবে হোটেল ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে তিন মাসের ইন্টার্নশিপের সুযোগ।
স্মাইল ফুড প্রোডাক্টস লিমিটেডের উদ্যোগটি পাওয়ার্ড বাই আমা। স্ট্র্যাটেজিক পার্টনার প্রথম আলো ডটকম।

অভিনয়শিল্পী ও মডেল মাসুমা রহমান নাবিলার উপস্থাপনায় প্রতিযোগিতাটির আট পর্বের ধারণকৃত পর্ব কাল থেকে প্রচার শুরু হবে। চ্যানেল আই, চরকি ও প্রথম আলোর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোয় প্রতি শুক্রবার রাত ১০টা ১৫ মিনিটে অনুষ্ঠানটি দেখা যাবে।

Visit esporist.com for more information.

প্রতিযোগিতার বিচারক হিসেবে আছেন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের এক্সিকিউটিভ স্যুস শেফ মো. আসাদুজ্জামান আসাদ, ডাচ ক্লাব ঢাকার এক্সিকিউটিভ শেফ সৈয়দ তাজাম্মুল হক এবং অভিনয়শিল্পী ও নির্মাতা আফসানা মিমি। প্রতিযোগীদের রন্ধনশৈলী, সৃজনশীলতা, পরিবেশন এবং স্বাদের সূক্ষ্ণতা বিচার করবেন তাঁরা। এ ছাড়া ভিন্ন ভিন্ন পর্বে অতিথি বিচারক হিসেবে থাকবেন অভিনয়শিল্পী আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী।

প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ ৬০ জনের মধ্যে সিলেকশন রাউন্ড শেষে চূড়ান্ত প্রতিযোগিতার জন্য নির্বাচিত সেরা ১০ প্রতিযোগী

আয়োজনটি প্রসঙ্গে স্মাইল ফুড প্রোডাক্টস লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার শোয়েব মো. আসাদুজ্জামান বলেন, ‘আমাদের এই আয়োজন শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং বাংলাদেশের রন্ধনশিল্পীদের মেধা ও ফিউশন রান্নার সৃজনশীলতাকে আন্তর্জাতিক রূপ দেওয়ার একটি প্রয়াস।’

‘স্টারশিপ ফিউশন কিচেন: সিজন-২’ দিয়ে শুরু হয় আয়োজনটির প্রতিযোগী বাছাইয়ের কার্যক্রম। মোট ৩০ পর্বের অনুষ্ঠানটি শুধু নতুন নতুন ফিউশন রেসিপি প্রদর্শনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, ছিল দর্শকদের অংশগ্রহণেরও সুযোগ। প্রতিটি পর্বে দেখানো রেসিপি থেকে অনুপ্রাণিত হয়ে দর্শকেরা পাঠিয়েছিলেন ফিউশন রেসিপি।

দেশের প্রথম ফিউশন কুকিং রিয়েলিটি শোটিতে দেশসেরা রন্ধনশিল্পীরা লড়বেন মোট ৪০ লাখ টাকা জেতার জন্য

প্রাথমিক বাছাইয়ে সেরা রেসিপিদাতাদের থেকে উত্তীর্ণ ৬০ জন থেকে সিলেকশন রাউন্ডের মাধ্যমে চূড়ান্ত পর্বে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হন সেরা ১০ প্রতিযোগী। তাঁরা হলেন চট্টগ্রামের প্রসেনজিৎ চন্দ্র মালো, মোহাম্মদ আবিদ ইকবাল ও হুমায়ূন কবির; ঢাকার সাদিক হাসান সামির, মাইনুদ্দিন হাসান চিশতী, আতিকুল আলী, লুবাইনা আফ্রা ইসলাম ও তাসলিমা আহমেদ; কিশোরগঞ্জের সৈয়দ রাহাত হোসেন এবং কুষ্টিয়ার মোহাম্মদ লিখন।

গ্রুমিং রাউন্ড শেষে এই ১০ জন লড়বেন চূড়ান্ত লড়াইয়ে।
স্টার শিপ ফিউশন শেফ নিয়ে যেকোনো তথ্য জানা যাবে স্টার শিপ সয়াবিন অয়েলের অফিশিয়াল ফেসবুক পেজ ও স্টার শিপ ফিউশন কিচেনের ইউটিউব চ্যানেল এবং starshipfusionkitchen.com ওয়েবসাইটে।
স্মাইল ফুড প্রোডাক্টস লিমিটেডের আয়োজনে উদ্যোগটির পৃষ্ঠপোষক স্টার শিপ সয়াবিন অয়েল এবং পাওয়ার্ড বাই আমা আটা ময়দা সুজি। স্ট্র্যাটেজিক পার্টনার প্রথম আলো ডটকম। হসপিটালিটি পার্টনার ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট।

Read full story at source