শেখ হাসিনার প্রতিও আমাদের ‘ইনসাফ’ থাকবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান
· Prothom Alo

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিও ‘ইনসাফ’ থাকবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেছেন, শেখ হাসিনা যদি বাংলাদেশে ফেরত আসেন, তাঁকে কোনো এক্সট্রা জুডিশিয়াল (বিচারবহির্ভূত) কিছু করা হবে না।
সরকারের কর্মকাণ্ড তুলে ধরতে আজ মঙ্গলবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা জাহেদ উর রহমান এ কথা বলেন। সংবাদ সম্মেলনে সরকারের তিন মাসের কর্মকাণ্ডের অগ্রগতি তুলে ধরেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
Visit betsport.cv for more information.
সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাব দিতে গিয়ে জাহেদ উর রহমান বলেন, ‘একটা কথা খেয়াল রাখা দরকার, শেখ হাসিনাকে আমরা ক্ষমতা থেকে হঠাতে চেয়েছি, কারণ তিনি ইনসাফ করেননি।...পরবর্তী যে বাংলাদেশ তৈরি হয়েছে, সেটার প্রধান উদ্দেশ্য হচ্ছে ইনসাফ...শত্রুর প্রতিও ইনসাফ থাকবে। শেখ হাসিনার প্রতিও আমাদের ইনসাফ থাকবে। শেখ হাসিনা যদি আসেন বাংলাদেশে। তাঁকে কোনো এক্সট্রা জুডিশিয়াল কিছু আমরা করব না।’
উপদেষ্টা জাহেদ উর রহমান আরও বলেন, ‘ওনার (শেখ হাসিনা) বিচার হয়েছে, ওনাকে ডিফেন্ড করতে আবার দেওয়া হবে। তাতে তাঁর মৃত্যুদণ্ডাদেশ থেকে যদি তিনি মুক্তি পান, টেকনিক্যালি বলছি, সেটা আমরা মানব, আর যদি না হয়, সেটা কার্যকর হবে—এটাই হচ্ছে ইনসাফ। কারও মৃত্যুদণ্ড হওয়াও কিন্তু ইনসাফ, যে আমি আপনাকে প্রপার বিচারিক প্রক্রিয়ায় কাজটা করেছি।’
র্যাব এক অর্থে সেভাবে থাকছে না, নামও সম্ভবত পাল্টাচ্ছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা