চেলসির নতুন কোচ আলোনসো
· Prothom Alo

কয়েক দিন ধরেই গুঞ্জনটা বাতাসে ভাসছিল। গতকাল শনিবার রাতে খবরের সত্যতা নিশ্চিত করে সংবাদও প্রকাশ করে ইউরোপিয়ান সংবাদমাধ্যমগুলো। অপেক্ষা ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণার। আজ সেই খবরই নিশ্চিত করেছে চেলসি। মাঠে বাজে সময় পার করা স্টামফোর্ড ব্রিজের ক্লাবটিতে কোচ হিসেবে যোগ দিয়েছেন জাবি আলোনসো। গত ১২ জানুয়ারি রিয়াল মাদ্রিদ থেকে ছাঁটাই হওয়ার পর থেকে নতুন ক্লাবের অপেক্ষায় ছিলেন এই স্প্যানিশ কোচ।
চলতি মৌসুমে চেলসির জন্য সান্ত্বনা হতে পারত এফএ কাপ শিরোপা। কিন্তু গতকাল রাতে কাপ ফাইনালেও হতাশ করেছে ব্লুজরা। ওয়েম্বলিতে ম্যানচেস্টার সিটির কাছে ১–০ গোলে হেরে শিরেপা হাতছাড়া করেছে তারা। ম্যাচ শেষে চেলসির খেলোয়াড়েরা যখন পদক নিচ্ছিলেন, তখনই ছড়িয়ে পড়ে আলোনসোর কোচ হয়ে আসার খবর। এ খবর বিমর্ষ সমর্থকদের মন কিছুটা হলেও ভালো করে দেয়।
Visit afsport.lat for more information.
গত মাসে ব্যর্থতার দায়ে লিয়াম রোজনিয়রকে বরখাস্ত করে চেলসি। এর পর থেকে স্থায়ী প্রধান কোচ ছাড়াই খেলছিল তারা। জানুয়ারিতে এনজো মারেসকার উত্তরসূরি হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র ১০৬ দিনের মধ্যেই চাকরি হারাতে হয় রোজনিয়রকে।
চেলসিকে হারিয়ে মৌসুমের দ্বিতীয় শিরোপা ম্যান সিটির৪৪ বছর বয়সী সাবেক রিয়াল মাদ্রিদ ও বায়ার লেভারকুসেন কোচ আলোনসোকে প্রাক-মৌসুমে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে। তাঁর চুক্তি কার্যকর হবে আগামী ১ জুলাই থেকে। খেলোয়াড়ি জীবনে দারুণ সাফল্য পাওয়া আলোনসো কোচ হিসেবেও জার্মানিতে লেভারকুসেনকে নিয়ে ইতিহাস গড়েছেন। আন্ডারডগ হিসেবে রূপকথার গল্প লিখে জিতেছেন লিগ ও কাপ শিরোপা।
Chelsea Football Club is delighted to announce the appointment of Xabi Alonso as Manager of the Men’s Team.
— Chelsea FC (@ChelseaFC) May 17, 2026
The Spaniard will begin his role on July 1, 2026, having agreed a four-year contract at Stamford Bridge.
Welcome to Chelsea, Xabi!
রিয়ালে অবশ্য সেই সাফল্য অব্যাহত রাখতে পারেননি বিশ্বকাপজয়ী সাবেক এই মিডফিল্ডার। তবে আলোনসোর সামর্থ্য কারও অজানা নয়। নিজের পরিকল্পনামতো কাজ করতে পারলে এবং খেলোয়াড়েরা সঙ্গ দিলে দারুণ কিছু করার ক্ষমতা আছে তাঁর। আলোনসোর আগমন তাই চেলসি সমর্থকদের মধ্যে নতুন আশার জন্ম দিয়েছে। একই সঙ্গে এটাও সত্য যে সামনে তাঁর জন্য অপেক্ষা করছে কঠিন এক চ্যালেঞ্জ।
আলোনসোকে নতুন কোচ হিসেবে নিয়োগ দেওয়ার প্রসঙ্গে এক বিবৃতিতে চেলসি লিখেছে, ‘আধুনিক ফুটবলের সবচেয়ে সম্মানিত ব্যক্তিত্বদের একজন জাভি আলোনসো যোগ দিচ্ছেন চেলসিতে। এর আগে তিনি কোচ হিসেবে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছেন রিয়াল মাদ্রিদ ও লেভারকুসেনে। তাঁর অধীনেই লেভারকুসেন ক্লাব ইতিহাসের প্রথম জার্মান লিগ শিরোপা জিতেছিল।’
আলোনসোকে যেসব কারণে ছাঁটাই করল রিয়াল মাদ্রিদচেলসিতে যোগ দেওয়া প্রসঙ্গে আলোনসো বলেন, ‘চেলসি বিশ্ব–ফুটবলের অন্যতম বড় ক্লাব। দারুণ এই ক্লাবটির কোচ হতে পারা আমার জন্য ভীষণ গর্বের ব্যাপার। ক্লাবের মালিকপক্ষ ও ফুটবল পরিচালকদের সঙ্গে আলোচনায় আমি বুঝতে পেরেছি, আমাদের লক্ষ্য এক। আমরা এমন একটি দল গড়তে চাই, যারা নিয়মিত সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং শিরোপার জন্য লড়বে।’
আলোনসো আরও যোগ করেন, ‘এই দলে দারুণ সব প্রতিভাবান খেলোয়াড় আছে, এই ক্লাবের সম্ভাবনাও দারুণ। দলটাকে নেতৃত্ব দেওয়া আমার জন্য অনেক বড় সম্মানের। এখন আমাদের পুরো মনোযোগ থাকবে কঠোর পরিশ্রম, সঠিক দলীয় সংস্কৃতি গড়ে তোলা এবং শিরোপা জেতার দিকে।’