বিআরটিসির ঈদ স্পেশাল বাস সার্ভিস চালু ২৩ মে
· Prothom Alo

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৩ মে থেকে ঈদ স্পেশাল বাস সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।
১৭ মে এসব বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। বিআরটিসির জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।
Visit betsport.cv for more information.
বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখী যাত্রীদের নিরাপদ, আরামদায়ক ও সাশ্রয়ী ভাড়ায় যাতায়াত নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে যাত্রীরা সাশ্রয়ী ভাড়ায় দেশের বিভিন্ন গন্তব্যে ভ্রমণের সুযোগ পাবেন।
জনসাধারণকে বিআরটিসির এ বাস সেবা গ্রহণের অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।