হাওরপাড়ের চিরচেনা সামগ্রী
· Prothom Alo
হাওরাঞ্চলে নতুন ধান ঘরে তোলার মৌসুম এলেই বেড়ে যায় বাঁশের তৈরি কুলা, ডালা, টুকরি, ধানের গোলা, চাঁই, খলইসহ বিভিন্ন গৃহস্থালিসামগ্রীর চাহিদা। ধান মাড়াই, শুকানো, সংরক্ষণ থেকে শুরু করে মাছ ধরা—গ্রামীণ জীবনের নানা কাজে এখনো গুরুত্বপূর্ণ এসব সামগ্রী। প্লাস্টিকজাত আধুনিক পণ্যের ভিড়েও হাওরাঞ্চলের মানুষের কাছে বাঁশের তৈরি জিনিসের কদর কমেনি।
কারিগরদের হাতে তৈরি এসব পণ্যে যেমন আছে ব্যবহারিক প্রয়োজন, তেমনি আছে বাংলার গ্রামীণ ঐতিহ্যের ছোঁয়া। ছবিগুলো সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার পলাশবাজার থেকে তোলা:
Visit turconews.click for more information.
বাঁশের তৈরি ধানের গোলা আনা হয়েছে বিক্রির জন্যসড়কের পাশে এসব পণ্য নিয়ে বসেন বিক্রেতারামাছ ধরার চাঁই রয়েছে বিভিন্ন ধরনের বাঁশের টুকরি রয়েছে। এসব টুকরি ধান-চাল বহন করতে কাজে লাগে বিক্রির জন্য বসে আছেন বিক্রেতামাছ ধরার চাঁই পছন্দ করছেন এক ব্যক্তিগবাদিপশুর ‘মুখবন্ধী’ বা খুপা কিনছেন একজন কুলা ও চালা পছন্দ করছেন দুজন আছে মাছের খলই