একঝলক (২৮ এপ্রিল ২০২৬)
· Prothom Alo
বহেরাগাছের ডালে বসে এক বুলবুলির সঙ্গীকে ডাকাডাকি। শিমুজ্জেছড়া, রাঙামাটি, ২৮ এপ্রিলখুব সকালে হালকা বৃষ্টির পর মেঘের আড়ালে সূর্য, তাতে সোনালি আভা ছড়াল কাপ্তাই হ্রদে। বালুখালী, রাঙামাটি, ২৮ এপ্রিলখামার থেকে মুরগির ডিম কিনে বিক্রির জন্য নেওয়া হচ্ছে বাজারে। লক্ষ্মীপুর, কাহালু, বগুড়া, ২৮ এপ্রিলকাজের সন্ধানে এই দিনমজুরেরা, কিন্তু বৃষ্টি হচ্ছে বলে কাজ পাচ্ছেন না। তাই অপেক্ষার প্রহর গোনা। প্রতিকূল আবহাওয়া দিনমজুরদের জীবিকার সংকট তৈরি করে দেয়। টিলাগড়, সিলেট, ২৮। এপ্রিলসকাল থেকে আকাশ মেঘলা ও অন্ধকারাচ্ছন্ন থাকায় সড়কে যানবাহনগুলোকে বাতি জ্বালিয়ে চলতে হচ্ছে। টিলাগড়, সিলেট, ২৮ এপ্রিলদাঁড়িপাল্লায় মাপ দিয়ে বিক্রি হচ্ছে কলা। প্রতি কেজি চাপা কলা ৬০ টাকা করে নিচ্ছেন বিক্রেতা। কাতিয়ানাংলা বাজার, বটিয়াঘাটা, খুলনা, ২৮ এপ্রিলজাতীয় আইনগত সহায়তা দিবসে ‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে শোভাযাত্রা। কাছারিবাজার, রংপুর, ২৮ এপ্রিলগাছে বৃষ্টিতে ভিজে আছে জামরুল। গোসিংগা, শ্রীপুর, গাজীপুর, ২৮ এপ্রিলএসএসসির পরীক্ষাকেন্দ্রে ঢোকার আগে শেষবারের মতো বইয়ে চোখ বুলিয়ে নিচ্ছে পরীক্ষার্থী। আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থেকে রক্ষা পেতে ছাতা ধরে রেখেছেন মা। জিলা স্কুল, রংপুর, ২৮ এপ্রিলসকাল সাড়ে ১০টা পেরিয়ে গেছে। বৈশাখের দিনে আকাশে মেঘের আনাগোনা আর চারপাশে হালকা কুয়াশার রেশ। বেতুয়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২৮ এপ্রিলমুষলধারে বৃষ্টিতে বাতি জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, দাউদকান্দি, কুমিল্লা, ২৮ এপ্রিল। ছবি: আবদুর রহমান ঢালীনিজের বাগানে আঙুর দেখছেন ফারদিন আহমেদ। তাঁর ৫০ শতাংশ জমিতে দেশি-বিদেশি প্রায় ২০৪ প্রকার জাতের গাছ রয়েছে। কুটি পাচুরিয়া, রাজবাড়ী, ২৮ এপ্রিলসকাল থেকেই রাজধানীতে মেঘলা আকাশ আর থেমে থেমে বৃষ্টি। ভোগান্তিতে নগরজীবন। শ্যাম বাজার ঘাট, ঢাকা, ২৮ এপ্রিল
Visit palladian.co.za for more information.