মনের চাপ কমাতে প্রতিক্রিয়ার বদলে নিয়ন্ত্রণ করুন
· Prothom Alo

প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন অনলাইনে মাদকবিরোধী পরামর্শ সভা। এ আয়োজনের আওতায় ২০২৬ সালের ১৬ মার্চ একটি সভা অনুষ্ঠিত হয়। সভার আলোচক ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ডা. ফারজানা রহমান। তিনি ‘মনের জট খুলুল: মানসিক চাপ কমানোর কৌশল’—এই বিষয়ের ওপর আলোচনা করেন। উক্ত আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।
Visit asg-reflektory.pl for more information.
সভায় অধ্যাপক ডা. ফারজানা রহমান বলেন, ‘মনের চাপ কমাতে প্রতিক্রিয়ার বদলে নিয়ন্ত্রণ করুন। সাধারণত কেউ আমাদের সাথে খারাপ ব্যবহার করলে আমরা তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখাই, যা পরিস্থিতির ওপর আমাদের নিয়ন্ত্রণ কমিয়ে দেয়। কিন্তু আপনি যখন ভাবছেন "ওকে এটা করতে দাও", তখন আপনি নিজের নিউরোট্রান্সমিটার লেভেলকে শান্ত রাখছেন। এটি আপনাকে একটি 'অবজারভার' বা পর্যবেক্ষকের ভূমিকায় নিয়ে যায়। আপনি তাকে প্রশ্রয় দিচ্ছেন না, বরং তার আচরণের সীমা নির্ধারণ করে দিচ্ছেন।’