এক বিশ্বকাপে সবচেয়ে বেশিবার ম্যাচসেরা ফুটবলার, ক্রিকেটে বাংলাদেশের প্রথম সিরিজ–সেরা ও আরও ৮ প্রশ্ন
· Prothom Alo

ক্রিকেটে বাংলাদেশের প্রথম ম্যাচসেরা, বিশ্বকাপ ফুটবলে ব্যতিক্রমী চ্যাম্পিয়ন, একাধিকবার গোল্ডেন বলজয়ী ফুটবলার; দেখুন তো আপনি কতটা জানেন?
ক্রিকেটে বাংলাদেশের প্রথম ম্যাচসেরা, বিশ্বকাপ ফুটবলে ব্যতিক্রমী চ্যাম্পিয়ন, একাধিকবার গোল্ডেন বলজয়ী ফুটবলার; দেখুন তো আপনি কতটা জানেন?
১. টেস্টে বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরি কার? ক. আজহার আলী খ. কুমার সাঙ্গাকারা গ. গ্রায়েম স্মিথ ঘ. টম ল্যাথাম
উত্তর: কুমার সাঙ্গাকারা
—বাংলাদেশের বিপক্ষে তিনবার ২০০ ছুঁয়েছেন শ্রীলঙ্কান গ্রেট, এর একটি ট্রিপল সেঞ্চুরি।
২. পয়েন্টের ভিত্তিতে বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হওয়া একমাত্র দেশ কারা? ক. ইংল্যান্ড খ. উরুগুয়ে গ. জার্মানি ঘ. ব্রাজিল
উত্তর: উরুগুয়ে
—১৯৫০ বিশ্বকাপে চার দলের ফাইনাল রাউন্ডে সর্বোচ্চ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয় উরুগুয়ে।
৩. বাংলাদেশ ও নিউজিল্যান্ড একবারই ৫ ম্যাচের টি–টুয়েন্টি সিরিজ খেলেছে। কবে? ক. ২০১৭ খ. ২০২১ গ. ২০২২ ঘ. ২০২৩
উত্তর: ২০২১ —২০২১ সালে বাংলাদেশ সফরে ৩–২ ব্যবধানে হারে নিউজিল্যান্ড।
৪. বিশ্বকাপ ফুটবলের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল দুবার জেতা একমাত্র খেলোয়াড় কে? ক. জিনেদিন জিদান খ. দিয়েগো ম্যারাডোনা গ. রোনালদো ঘ. লিওনেল মেসি
উত্তর: লিওনেল মেসি
—২০১৪ ও ২০২২ বিশ্বকাপে দুবার সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।
৫. কোন টি–টুয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেট পেয়েছিলেন মোস্তাফিজুর রহমান? ক. ২০১৬ খ. ২০২১ গ. ২০২২ ঘ. ২০২৪
উত্তর: ২০১৬ —২০১৬ সালে কলকাতায় ২২ রান দিয়ে ৫ উইকেট নেন বাংলাদেশের বাঁহাতি পেসার।
৬. বিশ্বকাপ ফুটবল ২৪ থেকে ৩২ দলের হয়েছিল কত সালে? ক. ১৯৯৪ খ. ১৯৯৮ গ. ২০০২ ঘ. ২০০৬
উত্তর: ১৯৯৮ —১৯৯৮ সালে ফ্রান্স বিশ্বকাপে প্রথমবার ৩২টি দল খেলে।
৭. আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের কোন খেলোয়াড় প্রথম ম্যাচসেরা হয়েছেন? ক. আকরাম খান খ. আজহার হোসেন সান্টু গ. আতহার আলী খান ঘ. আমিনুল ইসলাম
উত্তর: আতহার আলী খান
—১৯৯০ এশিয়া কাপে ইডেন গার্ডেনে শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত ৭৮ রান করে ম্যাচসেরা হন আতহার।
৮. বিশ্বকাপ ফুটবলে সবচেয়ে বেশিবার ফেয়ার প্লে ট্রফি জিতেছে কোন দেশ? ক. ইংল্যান্ড খ. ফ্রান্স গ. ব্রাজিল ঘ. স্পেন
উত্তর: ব্রাজিল
—বিশ্বকাপের মতো ফেয়ার প্লে ট্রফিও সবচেয়ে বেশি জিতেছে ব্রাজিল (চারবার)।
৯. আন্তর্জাতিক ক্রিকেটে সিরিজ–সেরা হওয়া বাংলাদেশের প্রথম খেলোয়াড় কে? ক. এনামুল হক জুনিয়র খ. খালেদ মাসুদ গ. জাভেদ ওমর ঘ. মোহাম্মদ আশরাফুল
উত্তর: খালেদ মাসুদ
—২০০২ সালে শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১০৬ রান করে সিরিজ–সেরা হন খালেদ মাসুদ। বাংলাদেশ হেরেছিল তিন ম্যাচেই।
১০. ফুটবলে এক বিশ্বকাপে সবচেয়ে বেশিবার ম্যাচসেরা হয়েছেন কে? ক. ওয়েসলি স্নাইডার খ. রিভালদো গ. লিওনেল মেসি ঘ. হ্যারি কেইন
উত্তর: লিওনেল মেসি
—২০২২ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর পথে পাঁচবার ম্যাচসেরা হন দলটির অধিনায়ক।
Visit michezonews.co.za for more information.