‘প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ’: দ্রুত নিয়োগের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা

· Prothom Alo

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এ চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা যোগদানের আদেশ জারির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন। আগামী শনিবার, ২৬ এপ্রিল ২০২৬ তারিখ থেকে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন প্রার্থীরা।

Visit tr-sport.click for more information.

আজ বুধবার এক লিখিত বিবৃতিতে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা জানান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিয়োগ বিষয়ে ভিন্নমুখী বক্তব্য আসায় তাদের মধ্যে অনিশ্চয়তা আরও বেড়েছে। এ পরিস্থিতিতে পূর্বঘোষিত ১০ দিনের আলটিমেটাম প্রত্যাহার করে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডে ৭১ পদে নিয়োগ, স্থায়ী ও চুক্তিভিত্তিক চাকরি

বিবৃতিতে আরও বলা হয়, নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হলেও এখনো নিয়োগ ও পদায়নের বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্ট অধিদপ্তরের পুনঃতদন্ত শেষে গত ৮ ফেব্রুয়ারি চূড়ান্ত সুপারিশ করা হয়। পরে সুপারিশপ্রাপ্তরা প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন, মেডিকেল পরীক্ষা সম্পন্ন করেন এবং অনেকে যোগদানের আশায় পূর্বের চাকরি থেকেও ইস্তফা দেন।

এর আগে দ্রুত নিয়োগের দাবিতে ২১ এপ্রিল সংবাদ সম্মেলন করেন সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা। এ ছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি জমা দিয়েছিলেন তাঁরা।

মন্ত্রিপরিষদ বিভাগে চাকরি, পদ ৭৫, অনলাইন ছাড়া আবেদন নয়

Read full story at source