ঘাড়ের হাড় ভাঙায় ক্লিন্সম্যান–পুত্রের বিশ্বকাপ–স্বপ্ন কি শেষ
· Prothom Alo

মাঠে মারাত্মক এক দুর্ঘটনার শিকার হয়েছেন জার্মানির বিশ্বকাপজয়ী কিংবদন্তি ইয়ুর্গেন ক্লিন্সম্যানের ছেলে জোনাথন ক্লিন্সম্যান। ইতালিয়ান সিরি ‘বি’তে গত শনিবার চেজেনার হয়ে খেলার সময় ঘাড়ের হাড় ভেঙেছে এই গোলকিপারের। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই চোটে মৌসুম শেষ হয়ে গেছে জোনাথনের। পাশাপাশি ২০২৬ বিশ্বকাপে যুক্তরাষ্ট্র দলে তাঁর ডাক পাওয়ার সম্ভাবনাও সংশয়ের মুখে পড়েছে।
পালের্মোর এক খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষের পর জোনাথনকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। আঘাত পাওয়ার পর তাঁর গলায় ‘নেক ব্রেস’ (সুরক্ষাবন্ধনী) লাগানো হয়। মাঠ থেকেই তাঁকে দ্রুত সিসিলি অঞ্চলের রাজধানী পালের্মোর একটি হাসপাতালে ভর্তি করা হয়।
Visit catcrossgame.com for more information.
চেজেনা এক বিবৃতিতে জানিয়েছে, প্রাথমিক পরীক্ষায় জোনাথনের ঘাড়ের ‘প্রথম কশেরুকা ফেটে যাওয়া’র বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ ছাড়া তাঁর মাথার পেছনেও ক্ষত রয়েছে। উন্নত চিকিৎসার জন্য শিগগিরই একজন বিশেষজ্ঞ নিউরোসার্জনের তত্ত্বাবধানে তাঁর আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করানো হবে।
EFSANENİN OĞLU ÖLÜMDEN DÖNDÜ
— Nefes Gazete Spor (@GazeteNefesSpor) April 20, 2026
Serie B'de oynanan Palermo-Cesena maçında rakibiyle çarpışan Alman efsane Jurgen Klinsmann'ın oğlu Jonathan'ın boyun omurunda kırık tespit edildi. pic.twitter.com/hkzdjkuiHa
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে ২৯ বছর বয়সী জোনাথন জানিয়েছেন, চলতি মৌসুমে তাঁর আর মাঠে নামা হচ্ছে না। কঠিন সময়ে পাশে থাকার জন্য চেজেনা ও পালের্মোর সমর্থকদের পাশাপাশি বন্ধু ও পরিবারকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
ইয়ুর্গেন ক্লিন্সম্যান যখন বায়ার্ন মিউনিখের হয়ে খেলতেন, তখন মিউনিখেই জোনাথনের জন্ম। যুক্তরাষ্ট্রের বয়সভিত্তিক দলের প্রতিনিধিত্ব করেন জোনাথন এবং এমএলএস ক্লাব লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির হয়েও কিছুদিন খেলেছেন। দুই বছর আগে উত্তর ইতালির ক্লাব চেজেনায় যোগ দেওয়ার পর এ পর্যন্ত দলটির হয়ে ৫০টির বেশি ম্যাচ খেলেছেন। বর্তমানে আর্সেনাল ও চেলসির সাবেক ইংলিশ ডিফেন্ডার অ্যাশলি কোল এ ক্লাবের কোচের দায়িত্ব পালন করছেন।
খেলাধুলার ‘অস্কার’ পেলেন ইয়ামাল, আলকারাজ, সাবালেঙ্কাইতালির লিগে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাক পাওয়ার জোরালো আলোচনায় ছিলেন জোনাথন ক্লিন্সম্যান। সম্প্রতি যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে বেশ কয়েকটি প্রীতি ম্যাচের স্কোয়াডে ডাক পেলেও শেষ পর্যন্ত মূল একাদশের হয়ে মাঠে নামা হয়নি তাঁর। আগামী ১১ জুন থেকে শুরু হবে বিশ্বকাপ। এবার আয়োজক দেশ কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র।
জার্মানির হয়ে বিশ্বকাপজয়ী সাবেক স্ট্রাইকার ইয়ুর্গেন ক্লিন্সম্যানজার্মানিতে জন্ম নিলেও জোনাথনের বেড়ে ওঠা ক্যালিফোর্নিয়ায়। ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের জাতীয় দলের কোচ হিসেবে তাঁর বাবা ইয়ুর্গেন ক্লিন্সম্যান যখন দায়িত্ব পালন করছিলেন, ঠিক সেই সময় দেশটির বয়সভিত্তিক দলগুলোতে জায়গা করে নেন জোনাথন। ইয়ুর্গেন ক্লিন্সম্যান জার্মানির হয়ে ১৯৯০ বিশ্বকাপ ও ১৯৯৬ ইউরো জেতেন। ২০০৬ বিশ্বকাপে তাঁর কোচিংয়ে তৃতীয় হয় জার্মানি।
জোনাথনের মা যুক্তরাষ্ট্রের সাবেক মডেল ডেবি চিন। ক্যালিফোর্নিয়ার সান জোসেতে জন্ম নেওয়া ডেবি চীনা অভিবাসী দম্পতির সন্তান। বাবার সূত্রে জার্মানি ও মায়ের সূত্রে যুক্তরাষ্ট্র, চীন ও হংকংয়ের হয়ে খেলার সুযোগ আছে জোনাথনের। জার্মান ও আমেরিকান নাগরিকত্ব রয়েছে জোনাথনের।
সিটি–আর্সেনালের সামনে এখন কী: কার প্রতিপক্ষ কে, কখন