চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে জামায়াতের মনোনয়ন, যিনি পেলেন
· Prothom Alo
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর শামসুজ্জামান হেলালীকে দলের পক্ষ থেকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ (হালিশহর, পাহাড়তলী, ডবলমুরিং) আসনে প্রার্থী ছিলেন শামসুজ্জামান হেলালী। নির্বাচনে বিএনপির প্রার্থী সাঈদ আল নোমানের কাছে পরাজিত হন তিনি।
Visit sportbet.rodeo for more information.
দলটির কেন্দ্রীয় সূত্রে জানা গেছে, স্থানীয় নির্বাচন নিয়ে আলোচনা শুরুর পর দলের পক্ষ থেকে চট্টগ্রাম নগর শাখার কাছে প্রার্থী প্রস্তাবনা চাওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে যাচাই-বাছাই শেষে তিনজনের তালিকা চূড়ান্ত করে কেন্দ্রে পাঠানো হয়েছিল। সেখানে শামসুজ্জামান হেলালীকে মনোনয়ন দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান। তিনি প্রথম আলোকে বলেন, শামসুজ্জামান হেলালীকে সিটি করপোরেশন নির্বাচনের জন্য প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে।
শামসুজ্জামান হেলালী জামায়াতে ইসলামী চট্টগ্রাম নগর শাখার সাংগঠনিক সম্পাদক। তিনি ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত চট্টগ্রাম সিটি করপোরেশনের শুলকবহর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। সে সময় মেয়র ছিলেন মোহাম্মদ মনজুর আলম।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শামসুজ্জামান হেলালী দাঁড়িপাল্লা প্রতীকে ৭৬ হাজার ৯১৯ ভোট পেয়েছিলেন। বর্তমান সংসদ সদস্য সাঈদ আল নোমান ধানের শীষ প্রতীকে পেয়েছিলেন ১ লাখ ২২ হাজার ৯৭৮ ভোট।