চেলসিকে উড়িয়ে আর্সেনালের আরও কাছে সিটি

· Prothom Alo

আর্সেনাল নিশ্চিত ঘাড়ে তপ্ত নিশ্বাস টের পাচ্ছে!

Visit casino-promo.biz for more information.

ম্যানচেস্টার সিটি যে হাত ছোঁয়া দূরত্বে চলে এসেছে। আজ স্টামফোর্ড ব্রিজে চেলসিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে আর্সেনালের সঙ্গে ব্যবধানটা ৬-এ নামিয়ে এনেছে সিটি। ৬ নয়, ব্যবধানটাকে আপনি চাইলে ৩ বলতে পারেন। সিটি যে এক ম্যাচ কম খেলেছে আর্সেনালের চেয়ে। ৩২ ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৭০, ৩১ ম্যাচে সিটির ৬৪। শনিবার বোর্নমাউথের কাছে হেরে ব্যবধান ধরে রাখার সুযোগ হারায় আর্সেনাল।

আজ ম্যাচের প্রথমার্ধটা শেষ হয় গোলশূন্যভাবে। দ্বিতীয়ার্ধের ১২ মিনিট যেতে না যেতেই ২-০ করে ফেলে সিটি। রায়ান শেরকির বাড়ানো দারুণ এক বলে মাথা ছুঁইয়ে নিকো ও’রাইলি যখন সিটিকে এগিয়ে দিলেন ম্যাচের বয়স ৫১ মিনিট। ৬ মিনিট পর আবারও শেরকির ঝলক। এবার তাঁর পাস থেকে মার্ক গেহির গোল। ৬৮ মিনিটে তৃতীয় গোলটি খায় চেলসি। মোইজেস কাইসেদোর ভুলে বল পেয়ে গোল পেয়েছেন জেরেমি ডোকু।

আগামী রোববার ঘরের মাঠে আর্সেনালের বিপক্ষে খেলবে সিটি। ওই ম্যাচটিই নির্ধারণ করে দিতে পারে লিগের গতিপথ।

বিস্তারিত আসছে...

Read full story at source