বোহো ও পপ আমেজে তুমুল সাড়া জাগিয়েছে তাসা-র রসিয়া বৈশাখ কালেকশন
· Prothom Alo

বৈশাখে কী চাই ভাবলেই কল্পনায় ভাসে লাল–সাদায় চোখ জুড়ানো কোনো শাড়ি। অন্যান্য রঙে উদযাপন করা গেলেও বৈশাখে লাল আর সাদার আবেদন আসলে চিরন্তন ও অনস্বীকার্য। বৈশাখের এই রং আর উৎসবকে ভাবনায় রেখেই এবারের কালেকশন এনেছে দেশের বোহো ফ্যাশনের ট্রেন্ডসেটার তাসা। আর এই রসিয়া বৈশাখ কালেকশনের পোশাক ও অনুষঙ্গগুলো যেকোনও ফ্যাশনিস্তার নতুন বছরের ড্রিম লুকের অংশ হতে পারে। বৈশাখে নিজের জন্য কেমন কাপড় চাই– ভাবতে ভাবতেই এবারের বৈশাখের কালেকশনটি সাজিয়েছেন সঙ্গীতা ওয়াহিদ তাসা। আর তাতেই বাজিমাত। তাসা-র সামাজিক মাধ্যমে একবার ঢুঁ মারলেই টের পাওয়া যাচ্ছে তাদের নতুন সংগ্রহের জনপ্রিয়তা। সঙ্গীতা ওয়াহিদ তাসা জানান ট্রেন্ডকে নয়, বরাবরই ট্র্যাডিশনকে অনুসরণ করতে ভালোবাসেন তিনি। আরও বলেন, 'বাঙালি মেয়েদের শাড়ি, চুড়ি, চুলের ফিতার প্রতি আবেদন চিরন্তন। আমি শুধু সেই চিরন্তন ধারার সঙ্গে বোহেমিয়ানার ফিউশন করে দেখতে চেয়েছি। কারণ আমি নিজেও এভাবে সাজতেই বেশি পছন্দ করি।' তাসার এই সংগ্রহে আছে সাজের প্রায় সকল অনুষঙ্গই। থাকছে শাড়ি, ব্লাউজ, হেয়ার স্ট্রিংস, চুড়ি ও কানের দুল। বৈশাখের সম্পূর্ণ সাজের জন্য এবার তাসা-ই যথেষ্ট।
Visit saltysenoritaaz.org for more information.
সাদা প্রাধান্য পেয়েছে এবারে তাসা-র দুটো শাড়িতে। শাড়ির জমিন ফাকাঁ রেখে সঙ্গীতা তার ডিজাইনের মুনশিয়ানা দেখিয়েছেন পাড় ও আচঁলের নকশায়। একটি শাড়িতে শুধু ট্যাসেলের ব্যবহার করা হয়েছে নানাভাবে। আচঁলে শুধু নয়, ট্যাসেলের নান্দনিক উপস্থাপনা আছে এর পাড়েও। । নানা রঙের ট্যাসেল নজর কাড়ছে এই শাড়ির নিচের অংশে। আর ওপরে শোভা পাচ্ছে কড়ি। পাড়ের নকশায় ছোঁয়া আছে হাতের কাজেরও। অন্য সাদা শাড়িটির পাড় রিকশাপ্রিন্ট-প্রাণিত। এর বেগুনি আঁচলে অলংকরণ করা হয়েছে লাল ট্যাসেল দিয়ে। আরেকটি শাড়ি পুরো লাল। এর নাম দেওয়া হয়েছে আলতা পরী। পাড়ে একই রঙের কাপড়ে অ্যাপলিক করা হয়েছে। সঙ্গে জুটি বেধেঁছে মিররওয়ার্ক।২৫০টি মিরর ডিটেইলস আছে এই শাড়িতে। আর জমিন জুড়ে ছড়িয়ে ছিটিয়ে করা হয়েছে ঝুনঝুনির ব্যবহার। ব্লাউজগুলোও স্বতন্ত্র। প্রতিটির ডিজাইন আলাদা। রং আর কাট–প্যাটার্নে আছে বৈচিত্র্য। কোনোটিতে ব্লাউজের নিচের নকশায় সামনে–পেছনে একই কাপড়ের ঝালর আবার কোনোটি প্লিটেড।কাটআউট লেইসের ডিটেইলিং আছে হাতায়। বিশেষভাবে নজর কেড়েছে ভিন্ন রঙের হাতা। শাড়ির সঙ্গে পাল্লা দিচ্ছে তাসা-র চুলের ফিতা আর হালের ক্রেজ হেয়ার স্ট্রিংস। কাপড়ের লম্বা ঝালরে বহু রঙিন ট্যাসেল ও পমপমবৈশাখের সাজকে পূর্ণতা দিতে রিনিঝিনি শব্দ করতে থাকা হাত ভর্তি চুড়ি আর তাসার হাতে তৈরি অভিনব কানের দুলের জুড়ি নেই। সব মিলিয়ে তাসার এই বোহো অনসম্বলের পোশাক আর অনুষঙ্গ হতে পারে আপনার নতুন বছরের ড্রিমলুকছবি: তাসা